বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ ৭ কর্মকর্তা নিহতের খবর অফিসিয়ালি জানাল ইরান

বিপ্লবী গার্ড বাহিনীর শীর্ষ ৭ কর্মকর্তা নিহতের খবর অফিসিয়ালি জানাল ইরান
শেয়ার করুন

আন্তর্জাতিক

গত শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় ইরানের বিমান বাহিনীর প্রধান আমির আলী হাজিজাদেহসহ সাত শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। আজ রোববার এ তথ্য অফিসিয়ালি নিশ্চিত করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।

অভিজাত এই বাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আমাদের সাতজন কমান্ডারের মৃত্যুতে শোক প্রকাশ করছি, যার মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজিজাদেহও রয়েছেন।’

শনিবার সাইয়্যেদ মাজিদ মুসাভিকে আইআরজিসি-এর অ্যারোস্পেস ফোর্সের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ইরানের হামলায় ইসরায়েলের তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়াও কমপক্ষে ৩৮৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর।

ইসরায়েল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, রাতভর ২০০টিরও বেশি রকেট হামলার খবর পাওয়া গেছে। তবে এসব রকেট মাত্র ২২টি অগুরুত্বপূর্ণ স্থানে আঘাত হানতে পেরেছে।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, গত দুই দিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৮০ জন নিহত এবং ৮০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভি বলছে, ‘ট্রু প্রমিজ ৩’ অভিযানের দ্বিতীয় ধাপে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, হাইফা এবং কিরিয়াত এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এসব ক্ষেপণাস্ত্র মাটিতে আঘাত করেছে নাকি বাধা দেওয়া হয়েছে তা এখনো স্পষ্ট নয়।

Visited 2 times, 1 visit(s) today