বিনোদন ডেস্ক
এক বছর আগে বিয়ের ঘোষণা দিলেও, এখনও মনের মতো কোনো পাত্র খুঁজে পাননি বলে আক্ষেপ প্রকাশ করলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার এই খোলাখুলি মন্তব্য আবারও উঠে এসেছে বিনোদন মহলে।
গত বছর বাঁধন জানান তিনি আরেকটি বিয়ে করতে প্রস্তুত এবং নতুনভাবে জীবন শুরু করতে চান। সেই ঘোষণার পর এক বছর পেরিয়ে গেলেও, সেই ইচ্ছা এখনো পূরণ হয়নি। মনের মত কাউকে খুঁজে পাননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই জুলাই বিপ্লবী বলেন, এক বছর আগে বিয়ে করার ঘোষণা দিয়েছি, এখনও একটা পাত্র পেলাম না।”
তার এই কথায় হতাশার সুর বেজে উঠেছে।
তবে সাক্ষাৎকারটি প্রচারের পর অনেকেই পাল্টা প্রশ্ন করেছেন- ‘পাত্র খুঁজে পাননি নাকি কেউ আগ্রহ দেখায়নি আপনার প্রতি?’
এছাড়াও, নেটিজেনদের মধ্যে অনেকেই তাকে বিয়ের আগ্রহ দেখিয়েছেন।
বৈছা আন্দোলনে সহিংসতা ঘটাতে গিয়ে পা হারানো ‘৩৬ জুলাই স্বাধীনতা’ নামের একটি আইডি থেকে মন্তব্য করেছেন এক ব্যক্তি। তিনি লিখেছেন: ‘আপনিও আন্দোলন করেছেন, আমিও করেছি। আমার পা নেই। যদি বসিয়ে বসিয়ে খাওয়াতে রাজি থাকেন, তবে আপনাকে বিয়ে করতে চাই আমি।’
