দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া বাংলাদেশের
শেয়ার করুন

পাকিস্তান সফরে এসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও স্বাগতিক পাকিস্তানের কাছে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিল পাকিস্তান।

সিরিজ বাঁচানোর লক্ষ্যে মাঠে নামা বাংলাদেশ টস হেরে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইনআপ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের বিশাল স্কোর দাঁড় করায়। জবাব দিতে নেমে বাংলাদেশ দল ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৪ রানের বেশি করতে পারেনি। বোলিং করার সময় চোটে পড়ায় শরীফুল ইসলাম ব্যাটিংয়ে নামতে পারেননি।

প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর এই ম্যাচে বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ ছিল। কিন্তু ব্যাটিংয়ে আবারও ব্যর্থতার পরিচয় দিল টাইগাররা। ইনিংসের মাঝ পথেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ দিকে তানজিম হাসান সাকিব কিছুটা লড়াই করলেও তা কেবল হারের ব্যবধান কমাতেই সাহায্য করেছে।

এই সিরিজ হারের ফলে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটে সাম্প্রতিক বাজে ফর্ম অব্যাহত থাকল। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ১ জুন গাদ্দাফি স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দলের জন্য এই ম্যাচটি কেবল সান্ত্বনার জয়ের সুযোগ করে দেবে।

Visited 42 times, 1 visit(s) today