ঝিনাইদহে বাঁওড় দেখতে গিয়ে জেলেদের তোপের মুখে মৎস্য-প্রাণী উপদেষ্টা

ঝিনাইদহে বাঁওড় দেখতে গিয়ে জেলেদের তোপের মুখে মৎস্য-প্রাণী উপদেষ্টা
শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি বাঁওড় দেখতে গিয়ে স্থানীয় মৎস্যজীবী-জেলে সম্প্রদায়ের তোপের মুখে পড়েন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেশ উপদেষ্টা,ফরিদা আখতার।

এসময় বিক্ষুব্ধ জেলেরা ইজারা প্রথা বাতিল করে হালদার সম্প্রদায়ের মধ্যে বাঁওড় ফিরিয়ে দেওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। অবস্থা বেগতিক দেখে উপদেষ্টা ফরিদা আখতার সেসময় নিজের মন্ত্রণালয় নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেন জেলেদের কাছে।

আজ ২৭শে মে, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুরে স্থানীয় জেলে সম্প্রদায় ও বাঁওড় মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভায় হাওর-বাঁওড়ের সমস্যা নিয়ে এই অসহায়ত্ব প্রকাশ করেন।

উপদেষ্টা বলেন, আমি খুব অবাক হই, আমার নিজের মন্ত্রণালয় হিসেবে আমাদের খুব অসহায় লাগে আপনাদের মতই। আমরা জেলেদের মন্ত্রণালয়। আমাদের জেলেদের জীবন-জীবিকা যেখানে চলে, সেই হাওর-বাঁওড় ভূমি মন্ত্রণালয়ের অধীনে। তারা হাওর-বাঁওড় ইজারা দেয় আর আমরা তখন কাতর হয়ে বলি এটা আমাদের দেন।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জল যার জলা তার, এই নীতি বাস্তবায়নে আমরা কাজ করব। তরুণ প্রজন্মই সমাজের সকল বৈষম্য দূর করবে। প্রকৃত মৎসজীবীদের মাঝে বাঁওড়ের অধিকার ফিরিয়ে দিতে আমি ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সকল দপ্তরে কথা বলব। বাঁওড়পাড়ের বাসিন্দাদের কাছে বাঁওড়ের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের দুঃখ দুর্দশা দূর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক ও সামাজিক সকলকে এ বিষয়ে সংহত হতে হবে।

এর আগে সকালে উপজেলার বলুহর বাঁওড় পরিদর্শন করেন উপদেষ্টা। সেসময় জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল, ক্ষেতমজুর সমিতির সভাপতি ফজলুর রহমান, মৎস্য অধিদপ্তরের অভ্যন্তরীণ মৎস্য কর্মকর্তা মোতালেব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Visited 52 times, 1 visit(s) today