সচিবালয় ও ব্যবসায়ীদের আওয়ামী লীগ ট্যাগের পরিণতি কী?

সচিবালয় ও ব্যবসায়ীদের আওয়ামী লীগ ট্যাগের পরিণতি কী?
শেয়ার করুন

আযম খান

ইউনূস সরকার অবশ‍্যম্ভাবীভাবে ফেইল করবে। ব‍্যবসায়ীদের আওয়ামী লীগ বলে এমন হ‍্যারেজ করা হইছে, ফ‍্যাক্টরিতে হামলা হইছে যে একটা বড় অংশের ব‍্যবসায়ী পলাতক। তারপরে আছে চাঁদাবাজি। বিএনপির চাঁদাবাজি তো আছে। জামায়াত আছে পরেরধাপে। বিএনপি কোন রাখঢাক করে না বলে দেখা যায়। জামায়াতে করে চিকনে।

এক সাংবাদিক বন্ধু তিন মাস পরিশ্রম করে জামায়াতের চাঁদাবাজির একটা রিপোর্ট তৈরি করেছিলেন। কীভাবে জামায়াত বৈধ-অবৈধ উপায়ে ব‍্যবসায়ীদের কাছ থেকে ২৭ হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। তার পরিশ্রমের পুরস্কার পেয়েছে চাকুরিচ‍্যুত হয়ে। ফলাফলে ব‍্যবসায়ীদের অনেকে হুমকি-ব্ল‍্যাকমেইল-চাঁদাবাজির শিকার হয়ে ব‍্যবসা প্রতিষ্ঠান একে একে গুটিয়ে নিচ্ছেন।

বাংলাদেশের যত কলকারখানা আছে তার অন্তত ৯০ ভাগ কাঁচামালের জন‍্য ভারতের উপরে নির্ভরশীল। এমনকি পণ্য রপ্তানি রুটের দিক থেকেও ভারতের উপরে তাদের অনেকে নির্ভরশীল। ভারতের সাথে সম্পর্কের টানাপোড়নে সাপ্লাই চেইন অস্থিতিশীল হয়ে গেছে। কাঁচামালের দাম বাড়তি। গতকাল ব‍্যবসায়ীদের নেতারা বলেই দিয়েছেন, যেসব কলকারখানা চালু আছে তার ৫০ শতাংশ আগামি এক থেকে দুই মাসের মধ‍্যে বন্ধ হয়ে যাবে। ধেয়ে আসছে দুর্ভিক্ষ।

এখন শুরু করেছে সচিবালয়ে জুলাই যোদ্ধা নামক কিছু ইতর প্রাণি নিয়োগ দেয়ার কৌশল। অভিজ্ঞতা সচিবালয়ে চালানো একটা বড় ফ‍্যাক্টর তো বটে এখানে নৈতিকতাও। এদের দুর্নীতির যে স্কেল এবং নির্লজ্জতা গত কয়েকদিনে নানাভাবে ধরা খেয়েছে আমরা সচিবালয়গুলো একদল ডাকাতের হাতে তুলে দিচ্ছি। যেভাবে দেশের নেতৃত্ব চলে গেছে বাংলাদেশের ইতিহাসের সেরা বাটপারদের কাছে। এরা আজ সশস্ত্র লোকজন নিয়ে সচিবালয়ে গেছে।

এই সরকারের পরিণতি একেবারে শুরু থেকে ব‍্যর্থ হওয়া। কিন্তু দোষ চাপানোর জন‍্য লীগ আর ভারত তো আছেই। তবে এটাও এদের জন‍্য শীঘ্র হিতে বিপরীত হবে। কতটা ভয়ংকর হবে সেটাও অনুমান করা যায়। ওটা হবে বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ এর পরে সবচাইতে বড় ঘটনা।

এদের উপরে যারা আশা-ভরসা এখনো তাদের উপরে আমার কোন হতাশা নাই। নেহায়েত করুণা ছাড়া। অনেক মানুষ হয়তো মস্তিষ্কে গ্রে মেটার ছাড়া জন্ম নেয়। এটা এখন একটা রিয়েলিটি।

Visited 133 times, 1 visit(s) today