নিজস্ব প্রতিবেদক
জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার দাঙ্গায় গেজেটভুক্ত নিহত এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) -তে প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।
সোমবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুর ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির সময় এই সুবিধা কার্যকর থাকবে।
এছাড়া সরকারী বেসরকারী সকল বিশ্ববিদ্যালয়ে এই বিশেষ সুযোগ রেখে ভর্তির সার্কুলার জারী করা হয়েছে।

পরিবারের সদস্যদের মধ্যে স্ত্রী, ছেলে ও মেয়ে এই বিশেষ সুবিধা পাবেন। যদি স্ত্রী বা সন্তান না থাকে, তাহলে নিহত ও আহতদের ভাইবোনরাও এই সুবিধার আওতায় আসবেন।
সম্প্রতি অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
