ফেনী সীমান্তে ২৪ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ

ফেনী সীমান্তে ২৪ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ
শেয়ার করুন

ব্যুরো প্রধান, ফেনী

ফেনী সীমান্তে ২৪ বাংলাদেশিকে পুশ-ইন করেছে বিএসএফ।

২২শে মে, বৃহস্পতিবার ভোর রাতে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার খেজুরিয়া সীমান্তে তাদের পুশ-ইন করা হয়। তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করেছে বাংলাদেশ বর্ডার গার্ড – বিজিবি।

বিজিবি সুত্রে জানা গেছে, ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার যশপুর এবং খেজুরিয়া বিওপি’র দায়িত্বপূর্ন সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ বাংলাদেশি নাগরিককে পুশ-ইন বিএসএফ।

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে। তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২৪ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

আটককৃতদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে বিএসএফ কর্তৃক পুশ-ইন এর সময় তাদের আটক করা হয়। নিয়ম অনুযায়ী তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

Visited 21 times, 1 visit(s) today