হিমাচল প্রদেশের ধর্মশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ মাঝপথে বন্ধ হয়ে গেছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর, নিরাপত্তাজনিত কারণে মাঠ খালি করতে বলেছে আইপিএল কর্তৃপক্ষ।
জম্মুতে পাকিস্তানের হামলার পর পাশের রাজ্য হিমাচলে ম্যাচ হওয়ায় তা বাতিল করা হয় বলে জানা গেছে। এদিকে ম্যাচ বাতিলের পর শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলদের ধরমশালা থেকে বিশেষ ব্যবস্থায় সরিয়ে নেওয়ার কাজ চলছে। এজন্য জরুরি বৈঠকে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্ল বলেন, “উনা থেকে আমরা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি। ধর্মশালা থেকে সকলকে সুরক্ষিত ভাবে বের করে আনার জন্যই এই সিদ্ধান্ত। ধর্মশালার ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছে। স্টেডিয়াম খালি করে দেওয়া হয়েছে। আগামী দিনের পরিস্থিতি বুঝে প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এই অবস্থায় আইপিএল সাময়িকভাবে স্থগিতও হতে পারে।
