ফিল্মি স্টাইলে জুলাই আন্দোলনে নিহত রিজভীর ভাইকে কু’পি’য়ে জখম

ফিল্মি স্টাইলে জুলাই আন্দোলনে নিহত রিজভীর ভাইকে কু’পি’য়ে জখম
শেয়ার করুন

ব্যুরো প্রধান, ফেনী

নোয়াখালীর সদর উপজেলায় জুলাই- আন্দোলনে শহীদ মাহমুদুল হাসান রিজভীর ছোট ভাইকে শাহরিয়ার হাসান রিমনকে (১৬) ম’ধ্যযুগীয় কা’য়দায় কু’পি’য়ে গুরুতর জখম করেছে ছাত্রদলকর্মীরা।

রোববার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাইজদী শহরের বালিংটন মোড়ে এই ঘটনা ঘটে।

রিমন নোয়াখালী পৌরসভার বালিংটন মোড় এলাকার ব্যাংকার মো.জামাল উদ্দিনের ছেলে এবং জুলাই আন্দোলনে শহীদ রিজভীর ছোট ভাই।

রিমনের মা ফরিদা ইয়াছমিন জানান, সে স্থানীয় হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত দুই দিন আগে রিমনের স্কুলের সহপাঠী ও বাহিরের কয়েকজন ছাত্রদলকর্মীদের সাথে ঝ’গড়া হয়। বিষয়টি আমাকে এবং স্কুলের শিক্ষকদের জানায় সে।

রিমন ঝামেলা সৃষ্টিকারীদের বলে আমি শহীদের ভাই। আমি চাইনা আর কোনো মায়ের বুক খালি হোক, দেশে আর কোনো ঝামেলা হোক। আমি জানি স্বজন হা’রানোর বে’দনা কি। পরে বিষয়টি রিমন মীমাংসা করে দেয়। এজন্য বাহিরের ছেলেরা তার জন্য স্কুলের তার বন্ধুদের মারতে পারেনি। এতে তারা রিমনের ওপর ক্ষু-দ্ধ হয়ে উঠে।

রোববার বিকেলে স্কুল থেকে বাসায় ফেরার পথে ওই ছেলেরা রিমনকে পিছন থেকে ডেকে অতর্কিত ভাবে পিঠে ও মাথায় এলোপাতাড়ি কু”পি”য়ে জ”খম করে।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

গুরুতর জ”খম হওয়ায় সেখান থেকে চিকিৎসক তাকে ঢাকায় নেয়ার জন্য বলেন ।

তিনি আরও জানান, পিঠে ৩টিসহ মোট তাকে ৬টি ছু”রি”কা”ঘাত করা হয়। তার পিঠের আ”ঘাত গুলো ফুসফুস পর্যন্ত চলে গেছে। হা”ম’লাকারীরা প্রথমে শুনে রিমন মা-রা গেছে। যখন জানতে পারে রিমন বেঁচে আছে তখন তারা পুনরায় রিমনের ওপর হা’ম’লা করতে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে যায়।

সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন ,তথ্য নিয়ে অভিযুক্তদের গ্রে”প্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ। কি নিয়ে ঘটনার সূত্রপাত হয়েছে, এই বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

Visited 52 times, 1 visit(s) today