সুনামগঞ্জে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা ছিনতাই করলেন বিএনপি নেতা, থানায়  অভিযোগ

সুনামগঞ্জে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা ছিনতাই করলেন বিএনপি নেতা, থানায়  অভিযোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন বিএনপির এক নেতা।এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের পর তাকে হুমকি ধমকি দিচ্ছে বিএনপি নেতার ক্যাডাররা।

ভুক্তভোগী ব্যবসায়ী রনেল মিয়া জানান, হামলা ও ছিনতাইকারী সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই।

ঘটনাটি ঘটে গত সোমবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে, উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় বাজারে একটি নিলাম শেষে। নিলাম শেষে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়ার সময় গোল চত্বর এলাকায় রনেল মিয়ার ওপর ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়। ছিনিয়ে নেয় টাকা।

রনেল মিয়ার অভিযোগ, “হামলাকারীরা আমাকে মারধর করে হাতে থাকা ২৪ লাখ টাকার একটি ব্যাগ ছিনিয়ে নেয়। আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি, ন্যায়বিচার চাই।”

তিনি আরও বলেন, “ঘটনার পর থেকে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। হামলাকারীদের পক্ষ থেকে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।”

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুখলেসুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Visited 32 times, 1 visit(s) today