হবিগঞ্জে ১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ : মোবাইলে ছড়িয়ে দেওয়া হলো ধর্ষণের ভিডিও

হবিগঞ্জে ১১ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ : মোবাইলে ছড়িয়ে দেওয়া হলো ধর্ষণের ভিডিও
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

হবিগঞ্জের চুনারুঘাটে ১১ বছরের হতদরিদ্র পরিবারের এক শিশু কন্যা ছাগল চরাতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর ধর্ষণের পর ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জনের মোবাইলে। এ ঘটনায় ভিকটিম শিশুর ভাই থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

সোমবার হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার কপি থেকে জানা যায়, এলাকার চেয়ারম্যানের চারা বাগানে নিয়মিত ছাগলকে ঘাস খাওয়াতে নিয়ে যেতো দরিদ্র পরিবারের ওই শিশু কন্যা। গত ৩ এপ্রিল দুপুরে ওই বাগান থেকে ছাগল আনতে গেলে উৎ পেতে থাকা উপজেলার ইকরতলী গ্রামের মৃত সবুর উল্লার ছেলে সফিক মিয়া, সুহেল মিয়ার ছেলে বাপ্পি মিয়া, আব্দুল কাইয়ুমের ছেলে মনির মিয়া ও অজ্ঞাত আরেকজন গলায় ছুরি ধরে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় মোবাইল ফোনে পুরো ঘটনা ভিডিও ধারণ করে রাখে তারা। এ বিষয়ে কাউকে জানালে হত্যার হুমকি দেয় মেয়েটিকে। পরে ভিডিওটি ছড়িয়ে দেয়া বিভিন্ন জনের মোবাইলে।

ভয়ে শিশুটি পরিবারের কাউকে না জানালেও গত ১৬ এপ্রিল ওই ভিডিও ভিকটিমের ভাইয়ের নজরে আসে। পরে পুরো ঘটনা খুলে বলে ওই শিশু। পরিবারের লোকজন তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্যদের জানানো হলেও কোনো সমাধান হয়নি, উল্টো আসামিরা পরিবারটিকে নানারকম হুমকি দিয়ে আসছে। আসামিরা স্থানীয়ভাবে প্রভাবশালী থাকায় ওই শিশুর পরিবার এখন নিরাপত্তাহীনতায় আছে। তাছাড়া পুলিশও তাদেরকে সহযোগিতা করছেনা বলে জানা গেছে।

মামলা করতে চুনারুঘাট থানায় গেলে কর্তব্যরতরা মৌখিকভাবে আদালতে যাওয়ার পরামর্শ দেন। যে কারণে সোমবার ভিডিও সংযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন ভিকটিমের ভাই।

মামলার বাদী ভিকটিমের ভাই বলেন, ‘তারা আমার ছোট বোনকে গলায় ছুরি ধরে ধর্ষণ করে। পরে ঘটনা যেন কাউকে না বলা হয়, সেজন্য ভিডিও ধারণ করে হুমকি দেওয়া হয়। ভয়ে আমার বোন বিষয়টি কাউকে বলেনি। গত বৃহস্পতিবার ভিডিওটি আমার নজরে আসে। আমি দোষীদের কঠিন বিচার চাই। তিনি আরো বলেন, আমি মামলা করায় এখন আসামিরা আমাকেও হুমকি ধমকি দিচ্ছে।’

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুমিনুল হাসান অভিযোগ আমলে নিয়ে চুনারুঘাট থানাকে এফআরআই করার নির্দেশ দিয়েছেন।

Visited 245 times, 1 visit(s) today