রাশিয়ার নতুন আক্রমণ: ইউক্রেনের সুমি ও খারকিভ অঞ্চলে অগ্রাসী অভিযান শুরু

রাশিয়ার নতুন আক্রমণ: ইউক্রেনের সুমি ও খারকিভ অঞ্চলে অগ্রাসী অভিযান শুরু
শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক

১০ই এপ্রিল, ২০২৫- ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি বুধবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী গত কয়েক দিন ধরে উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি ও খারকিভ অঞ্চলে নতুন করে আক্রমণ শুরু করেছে। তার এই বক্তব্য আসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সতর্কতার প্রায় এক মাস পর, যিনি গত মাসেই রাশিয়ার সুমি অঞ্চলে আক্রমণের প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করেছিলেন।

সিরস্কি ইউক্রেনীয় সংবাদমাধ্যম লেফট ব্যাংক-কে বলেন, “প্রেসিডেন্ট সম্পূর্ণ ঠিক বলেছিলেন—এই আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে আমরা দেখছি, শত্রুপক্ষ তাদের আক্রমণের পরিমাণ প্রায় দ্বিগুণ করে দিয়েছে।”

তিনি দাবি করেন, রাশিয়া খারকিভ, সুমি ও চেরনিহিভ অঞ্চলে একটি বাফার জোন তৈরি করতে চাইছে, যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও গত মাসে কুর্স্ক অঞ্চল রক্ষার জন্য প্রস্তাব করেছিলেন।

গত আগস্টে ইউক্রেন কুর্স্কে হঠাৎ আক্রমণ করলেও রাশিয়ার পাল্টা আক্রমণে তারা ধীরে ধীরে এলাকাগুলো ফিরে পাচ্ছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া প্রথমবারের মতো সুমি অঞ্চলে আক্রমণ করেছিল, কিন্তু ইউক্রেনের প্রতিরোধের মুখে এপ্রিলের মধ্যেই তাদের পিছু হটতে হয়েছিল।

Visited 46 times, 1 visit(s) today