নেটিজেনের কথা
৫ আগস্ট জননেত্রী শেখ হাসিনা ভারতে চলে যেতে বাধ্য হলেন। এই মেতিকুলাস প্লানের অভ্যুত্থানে প্রচুর(কথিত) মানুষ অংশ নিয়েছিল। হিজবুত,শিবির, ছাত্রদল, রাস্তায়, গলিতে, মোড়ে প্রায় প্রতিটি সড়ক কার্যত দখল করে নিয়েছিল মেতিকুলাস মদদে,আওয়ামী দের বিভ্রান্ত করে। এই মানুষের মধ্যে নেহাত ছোট নয় একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল খোদ নৌকার ভোটার জ্ঞানে বা অজ্ঞানে। তো ঘটনার আট মাস পরে এসে তথ্য উপাত্ত বলছে, জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে ফোন করে সরকার থেকে সমর্থন তুলে নিতে বলেছিল (আমি এমনটা বুঝেছি), সরকারের পক্ষে কোনোভাবেই মাঠে সেনাবাহিনী যেন সক্রিয় না হয়, যদি হয় তাহলে শান্তিবাহিনীতে যে বাংলাদেশের সেনাবাহিনী যায় সেটা জাতিসংঘ আর দেবে না। এই হুমকি কিন্তু আমরা ২০০৭ সালেও শুনেছি। তখন সেনাবাহিনী ওয়ান ইলেভেন ঘটায়।
তাহলে ওয়ান ইলেভেনের ঝুঁকি বাংলাদেশ আসলে মুছতে পারেনি। ২০০৭ সালে যেটা ঘটেছিল সেটা ২০২৪ সালের ৫ আগস্ট ফের ঘটল। তবে এটা তাৎপর্যপূর্ণ যে, মাঠে যদি মানুষ না নামানো যেতো তাহলে জাতিসংঘের হস্তক্ষেপ করারও সুযোগ হতো না। ফলে কার্যত মানুষকেই এই ঘটনার প্রধান নায়ক অথবা ভিলেন হিসেবে দেখতে হবে।
৫ আগস্ট অভ্যুত্থানের পর দেশে একটা গৃহযুদ্ধ টাইপ পরিস্থিতি বিরাজ করছিল। দেশের সব থানা বন্ধ। অনেক জায়গা পুলিশের অস্ত্র ও গোলা বারুদ খোয়া গেছে। অনেক পুলিশও নিহত হয়েছেন। এই সময় বাংলাদেশের মানুষ এক অসাধ্যসাধন করেছে, তারা নিজেরাই নিরাপত্তা দিয়েছে একে অপরকে। এ রকম পরিস্থিতি অন্য দেশে হলে কি হতো তা অনুমান করা কঠিন।
এই ঘটনার পর যখন ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সরকার গঠন করল তার পরেই মব ভায়োলেন্সের নামে বেশুমার বেআইনি তৎপরতা লক্ষ্য করা গেলো। একে একে সব জংগি কে মুক্ত করা হলো জেল ভেঙ্গে।এই মবেরা প্রধান বিচারপতি অপসারণ করল, একে তাকে হুমকি দিল আর সে চলে গেলো। স্কুল কলেজে গিয়ে সেখানকার শিক্ষকদের জোর করে বরখাস্ত করল তারা। এদের একটা বড় অংশ ছিল ধর্মে হিন্দু।
এরপর তাদের আরেকটা অংশ তৌহিদ জনতা নামে মাজার ভাঙা শুরু করল। প্রায় ১০২ টার ওপর মাজার ভাঙা হলো। আওয়ামী লোক কে রাস্তায় বাড়িতে ব্রুটালি মারা হলো। ৩২ ভাঙ্গা হলো নির্বিঘ্নে। এসব ঘটনায় সরকার গ্রেপ্তার করেছে কত মানুষকে, কতজনকে বিচারের আওতায় এনেছে আমার জানা নেই। গোটা বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি হলো । এ রকম একটি পরিস্থিতিতে সেনাবাহিনীর ওপর ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। সেনাবাহিনীর প্রধানকে এই দায়িত্ব নিতে হবে, তিনি যেহেতু সবার অংশগ্রহণমূলক নির্বাচন চান, সে কারণে তাকে বরখাস্ত করতে হবে।ইউনুস সাহেব কোন দায় নেবেনা এতে।
কিছু বিষয় পরিষ্কার করা দরকার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এটি সেনাবাহিনীর কাজ না। সেনাবাহিনীর সেই ক্ষমতাও নেই যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা প্রজ্ঞাপন জারি করবে। ফলে সেনাবাহিনীর ওপর চাপ প্রয়োগের বিষয়টি বেশ কিছু বিষয় অস্পষ্টতা তৈরি হয়েছে। ডক্টর মুহাম্মদ ইউনূস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন, তিনি রাজি না হলে তাকে পদত্যাগ করান। কিন্তু সমস্যা এখানে ঘটিয়েছে খোদ ডক্টর মুহাম্মদ ইউনূস, তিনি একাধিকবার , বারবার বলেছেন যে তাদের সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না।
তাহলে সেনাবাহিনীর প্রশ্ন এখানে আসছে কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করুক এই সরকার, তখন সেনাবাহিনী যদি বাধা দেয় তাহলে সেনাবাহিনীর প্রশ্নটি সামনে তাদের বিরুদ্ধে আন্দোলনে গেলে বিষয়টি যৌক্তিক হতো। বিষয়টি আমার কাছে যৌক্তিক মনে হয়নি।
ডক্টর মুহাম্মদ ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বলে ঘোষণা দিয়েছে, এখন ডক্টর মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবিতে তার বাড়ি ঘেরাও করলে বরং সেটা বেশ ভালো যৌক্তিক কর্মসূচি হতো।
লীগ নিষিদ্ধ করা সম্ভব?
লীগকে নিষিদ্ধ করা সম্ভব না। নিষিদ্ধ জামাত ইসলামকে ১৯৭১ সালের পর করা হয়েছিল। তারা ফিরে এসেছে। এটাই রাজনীতিতে হবে। কারণ ৫ থেকে ৬ শতাংশ মানুষ জামাতের সাথে আছে। এই সংখ্যক মানুষকে সমাজ থেকে নাই করা যায় না। এটা একমাত্র সম্ভব হতো যদি এটা বিপ্লব হতো। বিপ্লব করলে সেনাবাহিনীও বিলুপ্ত করা হতো। দেখেন সিরিয়াতে করা হয়েছে, কারণ সিরিয়াতে আসাদের মিলিটারি আর নেই। এখন বলেন, বাংলাদেশের সেনাবাহিনী যদি নাই করার ক্ষমতা আপনাদের আছে? উত্তর হলো, নেই। আর এটাতো বিপ্লব না, ফলে এই প্রশ্নটাই অবান্তর।
২৫ ফেব্রুয়ারি সেনাপ্রধান বলেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। হানাহানি না করে দিন শেষে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে।” সেনাপ্রধানের এই বক্তব্যকে ক্রিটিক্যাল নেওয়া উচিত ছিল। তিনি কোনো এ রকম সময় এটা বলতে চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করা উচিত ছিল।
আমরা একটা পরিসংখ্যান দেবো। পরিসংখ্যানটি আপনারা নিজেরাই বিশ্লেষণ করে দেখবেন। ১৯৭৩ সালে দেশে প্রথম জাতীয় নির্বাচন হয়। সে নির্বাচনে আওয়ামী লীগ ৭৩.২০% ভোট পায়। সিট পেয়েছিল ২৯৩টি। ন্যাপ মোজাফফার ৮.৩২% ভোট পেলেও সিট পায়নি। জাসদ ৬.৫২% ভোট পেয়ে সিট পায় ১টি। ন্যাপ ভাসানি ৫.৩২ % ভোট পেলেও সিট পায়নি।
এই নির্বাচন নিয়ে বিদেশি সাংবাদিকেরা ব্যাপক অনিয়মের অভিযোগ তোলেন। তবে একই সঙ্গে তারা বলেন, নির্বাচন সৃষ্ট হলেও আওয়ামী লীগ নির্বাচনে জয় পেত এবং বিরোধীরা সম্মিলিতভাবে ৩০টির বেশি সিট পেত না। জামাত ও ইসলামি দল নিষিদ্ধ থাকায় তাদের ভোট কত শতাংশ সেটা বোঝা যায়নি। তবে ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে জামাত ইসলামের ভোট ছিল ৪% । জাতীয় নির্বাচনে তারা পেয়েছিল ৫% এর কিছু বেশি।
১৯৭৯ সালের সংসদ নির্বাচন :
বিএনপি ৪১.১৭% ভোট পেয়ে ২০৭টি আসন পায়। আওয়ামী লীগ তখন একাধিকভাবে বিভক্ত। আওয়ামী লীগ ২৪.৫৬ % ভোট পেয়ে ৩৯টি আসন। জামাত তখন প্রকাশ্য এলেও নির্বাচনে নিজেদের নামে দলটি অংশ না নিয়ে নতুন দলে নির্বাচন করে। এই নতুন দলের নাম ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ। এই দলের সঙ্গে বাংলাদেশ মুসলিম লীগ জোট করে নির্বাচন করে। নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ ও ইসলামিক ডেমোক্রেটিক লীগ (জামাত ইসলাম) সম্মিলিতভাবে ১০.০৭% ভোট। এই জোট পেয়েছিল ২০টি আসন। এই নির্বাচনে জাসদ পেয়েছিল ৪.৮৩ আর সিট পেয়েছিল ৮টি। আওয়ামী লীগ (মিজান) পেয়েছিল ২.৭৮ %, সিট পেয়েছিল ২টি। ন্যাপ মোজাফফার পেয়েছিল ২.২৪%, সিট একটি ১টি, কাজী জাফরের পার্টি, ন্যাপ নুর জাহিদ ও সম্মিলিত বামপন্থীদের ভোট ছিল ২.৫ শতাংশের মত আর জাসদকে যদি বাম বলেন তাহলে বামেদের প্রাপ্ত ভোট ৫.৫ এর মত। আবার লীগের ভোট যদি মিজানের লীগের ভোট ছিল ২৭.৩৪%।
১৯৮৬ সালের সংসদ নির্বাচন :
এই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। সে কারণে বিএনপি বাদে হিসাব করছি।
জাতীয় পার্টি ৪২.৩৪ % ভোট, সিট পেয়েছিল ১৫৩টি, লীগ ২৬.১৬% ভোট, সিট পেয়েছিল ৭৬টি, জামাত ৪.১৬% ভোট, সিট পেয়েছিল ১০টি, জাসদের দুই গ্রুপ মিলে ভোট ৩.৪১%, সিট ৫টি। সিপিবি নির্বাচন করেছিল সিট পায়নি, তাদের ভোট ছিল ০.৯১%।
১৯৯১ সালের সংসদ নির্বাচন :
বিএনপি ৩০.৮১% ভোট, সিট পেয়েছে ১৪০টি, আওয়ামী লীগ ৩০.০৮% ভোট সিট পেয়েছে ৮৮টি, জামাত ১২.১৩% ভোট সিট পেয়েছে ১৮টি, জাতীয় পার্টি ১১.৯২% ভোট সিট ৩৫টি, বাকশাল (বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ) ১.৮১%, সিট পেয়েছে ৫টি। সিপিবি ১.১৯% ভোট ৫টি আসন, ন্যাপ মোজাফফার .৭৬ ভোট পেয়ে ১টি আসন, জাসদের তিন অংশ ১.৫৪% ভোট পেয়ে ১টি আসন, গণতন্ত্রী পার্টি .৪৫ ভোট পেয়ে একটা আসন, ওয়ার্কার্স পার্টি .১৯ ভোট পেয়ে একটি আসন পেয়েছিল।
এই নির্বাচনে শেখ হাসিনা আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি জয় পাবেন, এই নির্বাচনে ৩০০ আসনে ভালো শক্ত প্রতিদ্বন্দ্বী মনোনয়ন দেওয়ার মত প্রার্থী ছিল না বিএনপির। যদি বাকশাল ও আওয়ামী লীগের ভোট যোগ করেন তাহলে এই নির্বাচনে আওয়ামী লীগের বের হয়ে আসার কথা। যদিও তখন জাসদ ও জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের ঐক্য করার মত পরিস্থিতি তৈরি হয়নি। সে ক্ষেত্রে জামাতের সাথে বিএনপি ঐক্য করলে দেখা যাচ্ছে, আওয়ামী লীগ, বামপন্থী ও জাতীয় পাটির জোট এগিয়ে থাকত যেমনটি তারা ২০০৮ সালে করেছিল। অবশ্য ২০০৮ সালের জোটে সিপিবি যায়নি।
১৯৯৬ সালের সংসদ নির্বাচন :
আওয়ামী লীগ ৩৭.৪৪% ভোট পেয়ে ১৪৬টি আসন, বিএনপি ৩৩.৬১% ভোট পেয়ে ১১৬টি আসন, জাতীয় পার্টি ১১.৬১% ভোট পেয়ে ৩২টি আসন, জামাত ৮.৬১% ভোট পেয়ে ৩টি আসন।
জাসদসহ বামেদের ভোট ১ শতাংশের মত। আসন ১টি। জামাত ছাড়া ইসলামি ঐক্যজোট তারা পেয়েছিল ১টি আসন, ১.০৯% ভোট। ইসলামি ভোট ছিল এই নির্বাচনে সাড়ে ৯ শতাংশের কিছু বেশি।
২০০১ সালে সংসদ নির্বাচন :
বিএনপি ৪০.৯৭% ভোট পেয়ে ১৯৩টি আসন, আওয়ামী লীগ ৪০.১৩% ভোট পেয়ে ৬২টি আসন, জাতীয় পার্টি ও ইসলামি দলগুলোর জোট ৭.২৫% ভোট পেয়ে ১৪টি আসন। জামাত এই নির্বাচনে ১৭টি আসন পেলেও তাদের ভোট এসেছে বিএনপি থেকে, আবার বিএনপিও জামাতের ভোট পেয়েছে। ফলে জামাতের ভোট আলাদা করে বলা হলো না। যদি জামাতের ভোট ৮ শতাংশও ধরি তাহলে বিএনপির সলিড ভোট কিন্তু সেই ৩২% গিয়ে ঠেকে।
এই নির্বাচন যদি খেয়াল করেন তাহলে দেখবেন আওয়ামী লীগ একা নির্বাচন করে বিএনপি+জামাত থেকে মাত্র ০.৮৪ শতাংশ কম। এটা যদি ভোটে কনভার্ট করেন তাহলে সেবার বিএনপি থেকে আওয়ামী লীগ ৬ লাখ ৬৮ হাজার ৪৬২ ভোট পেছনে ছিল। সেবার এরশাদের জাতীয় পাটির সাথে জোট না করেও শুধু বামেদের সাথে ও জাপা মঞ্জুর সাথে জোট করলে আওয়ামী লীগ নির্বাচনে ভোটের ফলাফলে জয় পায়। সম্ভবত এই নির্বাচন থেকে আওয়ামী লীগ বহুমুখী জোটের দিকে ধাবিত হয়।
২০০৮ সালের সংসদ নির্বাচন :
আওয়ামী লীগ ৪৮.০৪% ভোট পেয়ে আসন পেয়েছিল ২৩০টি, বিএনপি ৩২.৫% ভোট পেয়ে আসন পেয়েছিল ৩০টি।
এই নির্বাচনে জামাতের সাথে জোট ছিল বিএনপির। তারপরও ভোটের হার ৩২.৫% নেমে আসার কারণ নিয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণ দাবি করে। তাহলে জামাতের ভোট কোথায় গেলো এই প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে আওয়ামী লীগ যে ভোট পেয়েছিল সেটা তার অনুমিত ছিল। কারণ, এই নির্বাচনে জাতীয় পার্টির ভোট কমবেশি ৭/৮% ঢুকেছিল। বাকিটা বাম, জাসদ, জাপা মঞ্জুর ভোট।
ভোটের প্রাপ্ত ফলাফল থেকে এটা অনুমেয় যে, আওয়ামী লীগের সমর্থন দিন দিন বেড়েছে। অন্তত ২০০৮ সাল পর্যন্ত। এরপর ২০১৪ থেকে ২০২৪ নির্বাচনগুলো নিয়ে অভি্যোগ থাকায় এই ভোটের হিসাবে আওয়ামী লীগের ভোট বাড়লেও বাস্তবে কমেছে বলে অনেকের অভিমত। সেই কমে যাওয়া বলতে কতটা কমেছে এটা বোঝার দরকার। দেখা যাচ্ছে, আওয়ামী লীগের সব থেকে খারাপ করা নির্বাচনের একটা হলো ৯০ পরবর্তীতে ২০১১ সালের নির্বাচন। সেখানেও তারা ৪০ শতাংশের বেশি ভোট পেয়েছে। আর শেষের দিকে জাপার ভোট কমেছে, জাপার ভোটাররা আওয়ামী লীগে সুইং করেছে বলে আমার মত। কারণ ওই সব অঞ্চলের আওয়ামী লীগের শক্তি আগের তুলনায় বহু গুনে বেড়েছে।
আওয়ামী লীগ ও বিএনপির ভোট বেড়েছে। কমেছে জাপার ভোট, ইসলামী ভোট। আমার বিবেচনায় এতে দ্বিদলীয় মেরকরণ আরও তীব্র হয়েছে। যদি এর মধ্যে তৃতীয় কোনো শক্তি অন্তত ১২ থেকে ১৫ % ভোটও নিজেদের পক্ষে নিতে পারত তাহলে খেলা ঘুরে যেতো। কিন্তু প্রশ্ন হলো, কাদের ভোট নতুনদের পকেটে যাবে? সেটা ভিন্ন বিশ্লেষণ।
আওয়ামী লীগ ও আওয়ামী লীগের চিন্তা না কিন্তু খুব বেশি দুরে না এমন শক্তিগুলোর সম্মিলিত ভোট দেখা যাচ্ছে প্রায় ৫০ শতাংশ। বাকি ৫০ শতাংশ আওয়ামী বিরোধী ভোট। সেই ভোটের মধ্যে আবার বিএনপির ভোট হলো ৪০ শতাংশ। আর বাকি ১০% শতাংশ ইসলামপন্থীদের ভোট। এই ভোটারদের মধ্যে বিএনপির যারা ভোটার তাদের বড় অংশ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কিন্তু তারা চাইবে না বা চাইছে না আওয়ামী লীগের রাজনীতি দেশ থেকে নাই হয়ে যায়।
তাহলে আর কারা থাকে? সেই সংখ্যা সংখ্যার তুলনায় সংখ্যালঘু।
৪ থেকে ৬ শতাংশ ভোট পেতো জামাত পাকিস্তান আমলে। সেই দলকে সমাজ থেকে নাই করা যায়নি। তারা আবার ফিরে এসেছে। তাহলে ৪০ শতাংশ ভোট পাওয়া একটি দলকে নিষিদ্ধ করলে তার ঝুঁকি কত তার কি কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, তথ্য আমাদের কাছে আছে? নেই। তার পরিমাণ হবে দেশটাকে খাঁড়া আড়াআড়িভাবে ভাগ করা। এটা ১৯৪৭ সালের দেশভাগের চেয়েও বাজে পরিস্থিতি তৈরি করবে, সেটা হলো ভাইয়ের সাথে ভাই, বাবার সাথে ছেলের মধ্যে বিভাজন বাড়বে, সমাজের অন্যান্যর কথা বাদ দিলাম। খোদ ঘরের ভেতরই ভয়াবহ একটা নৈরাজ্য তৈরি হবে।
আমি যতখানি আওয়ামী লীগকে বুঝি, শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন তত দিন তার নেতৃত্ব ছাড়া আওয়ামী লীগ কেউ মেনে নেবে না। এমন কী তাদের ভোটাররাও। ফলে রিফাইন্ড আওয়ামী লীগ বলে যা কিছু সামনে আসছে এটা আদৌ সাবেক আওয়ামী হিসেবে ঘাপটি মারা লীগের কারো প্রেসক্রিপশন কিনা সেটা নিয়েই আমার সন্দেহ আছে। শেষ করব একটা ব্যক্তি জীবনের গল্প দিয়ে।
আপনারা যারা বিএনপিকে টেম্পো পার্টি বলে গালাগাল করছেন তারা আসলে রাজনীতি, রাষ্ট্র, ক্ষমতা কি এটা বুঝতে পারছেন না। টেম্পো স্ট্যান্ড দখল করার মধ্য দিয়ে বিএনপি স্থানীয় পর্যায় রাজনীতির ক্ষমতা দখল করে। এইযে ছোট ছোট টাকা চাঁদাবাজি এর মধ্যে দিয়ে গোটা শ্রমিকের ওপর সে নিয়ন্ত্রণ নেয়। এর মধ্য দিয়ে সে ভোট করে, নিজের অস্তিত্ব ধরে রাখে। বামেরা এসব করে নাই সে কারণে বামেরা পারে নাই। প্রতিদিন জনগণের মধ্যে সালিস বিচার করার ক্ষমতা যে পার্টির নেই সেই পার্টি নির্বাচন করে কিছু করতে পারবে না। এমন কী যদি তাকে ভোট কাটার সুযোগ দেয়া হয় তাও সে ভোট কাটতে পারবে না। কেন জানেন? কারণ হলো, সারা দেশে অন্তত ৩০ হাজার বুথ আছে। এই ৩০ হাজার বুথে ভোট কাটতে কমসে কম ৯০ হাজার প্রশিক্ষিত কর্মী লাগবে যারা ভোট কাটতে পারে অভিজ্ঞতা আছে। এই ৯০ হাজারের নিরাপত্তার জন্য আরও ২০ লাখ মানুষ লাগবে।
নতুন যারা রাজনীতি করছেন তারা কি এসব জানেন? শুধু টিভিতে মুখ দেখালে রাজনীতি হয় না, গরম কথা বললেও রাজনীতি হয় না। রাজনীতি হলো নিরন্তর মানুষের মধ্যে থেকে মানুষের মন ও সমাজ দখল করা।
ফলে, সেনাবাহিনীকে যদি ধ্বংস করা যায় তাহলে আপনাদের কোনো বন্দোবস্ত করা লাগবে না। পুলিশ নাই, ডাকলে আসে না। এখন যদি সেনাবাহিনীকে ধ্বংস করা হয় তাহলে তার পরিস্থিতি সামাল দিতে কেউ পারবে না। দেশটা ইউক্রেন সিরিয়া বানিয়েন না। এটাতো আমাদের সবার দেশ। মব দিয়ে সব দখল করতে যাবেন না, মব মব খেলা মোটামুটি শেষ। এটা আখেরে আগামিতে ব্যুমেরাং হবে নিশ্চিত।
ঢাকা ২২ মার্চ ২০২৫।
✍️দাদু লিখিত এবং পরিমার্জিত।🍀
