পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার দিনে সেঞ্চুরিয়ান কোহলির দুই রেকর্ড

পাকিস্তানকে গুঁড়িয়ে দেওয়ার দিনে সেঞ্চুরিয়ান কোহলির দুই রেকর্ড
শেয়ার করুন

বিরাট কোহলিকে পাকিস্তানের যম বললে যেন জুতসই হয়। পাকিস্তানের বিপক্ষে নামলেই ব্যাট হাতে ছড়ি ঘোরান তিনি। এবারও ভিন্ন হলো না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে গুঁড়িয়ে দিতে দারুণ সেঞ্চুরি করলেন তিনি। এই ম্যাচে গড়লেন আরও দুই রেকর্ড।

রোববার দুবাইতে পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। পাকিস্তানের করা ২৪১ রান ১০ ওভার আগেই তুড়ি মেরে উড়িয়ে দেয় ভারত। দলকে ম্যাচ জেতাতে ১১১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন কোহলি। চার মেরে সেঞ্চুরিতে পৌঁছে দলকেও জেতান এই তারকা।

এদিন সেঞ্চুরির পথে ওয়ানডেতে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন কোহলি। যা করতে ২৮৭ ইনিংস লেগেছে তার। তাতে তিনি ভেঙ্গে দেন শচিন টেন্ডুলকারের রেকর্ড। ১৪ হাজার রান করতে কিংবদন্তি শচিনের লেগেছিলো ৩৫০ ইনিংস। কুমার সাঙ্গাকারার লেগেছিলো ৩৭৮ ইনিংস।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক কোহলি এদিন করেন ৫১তম সেঞ্চুরি। নিজের রেকর্ড আরও উঁচুতে নেন তিনি।

এদিন ফিল্ডিংয়েও একটি রেকর্ড গড়েন ভারতের সেরা ক্রিকেটার। দুটি ক্যাচ দিয়ে ওয়ানডেতে ভারতের হয়ে সর্বোচ্চ ক্যাচ নেওয়ায় মোহাম্মদ আজহারউদ্দিনকে ছাড়িয়ে যান তিনি। ওয়ানডেতে আজহারের ক্যাচ ১৫৬। কোহলি খুশদিল শাহর ক্যাচ ধরে ১৫৮টি ক্যাচ নিয়ে ফেললেন।

Visited 44 times, 1 visit(s) today