স্পোর্টস ডেস্ক।
রং হারিয়েছে ওয়ানডে ক্রিকেট?
ইদানিং এই প্রশ্নটা প্রায়ই উঠে। টি-টোয়েন্টির বাণিজ্যিক পণ্যের সামনে যেন ওয়ানডে ক্রিকেটকে কখনো কখনো ম্লান দেখায় বটে। কিন্ত দিন শেষে পার্থক্যের রেখা টেনে নীরবে নিজের অবস্থান প্রকাশ আভিজাত্য। ২০২৩ এর ওডি আই বিশ্বাকপ ক্রিকেটেই অনেক ধ্রুপদী লড়াইয়ের স্বাক্ষী হয়েছিলো দর্শকরা। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরকে সামনে রেখে আটটি দলের মধ্যে ধ্রুপদী লড়াই হবে এমন প্রত্যাশা করতেই পারে দর্শকরা।
বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক পাকিস্তান ও ফর্মের তুঙ্গে থাকা নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল তিনটায় আরম্ভ হবে খেলাটি।
সম্প্রতি পাকিস্তানকেই হারিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জয়ের সুখ স্মৃতি নিয়েই লড়াইয়ে নামবে কিউইরা। অন্যদিকে বেশ চাপ নিয়ে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে মোহাম্মদ রিজওয়ানের পাকিস্তান। বাবর আজমের ফর্মহীনতা স্বাগতিক টিম ম্যানেজম্যান্টের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে। শেষ ২১ ইনিংসে সেঞ্চুরি দেখা পাননি এই টপ অর্ডার ব্যাটার।
উপমহাদেশের স্পিন সহায়ক কন্ডিশনে দারুণ ফর্মে আছেন নিউজল্যান্ডের দুই স্পিনার মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল। রান খরচে কৃপন দুজনেই। তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের প্রথম ম্যাচেও অনিশ্চিত নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবিন্দ্রা। তার জায়গায় ডেভিড কনওয়ের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে উইল ইয়ংকে।
করাচীর ন্যাশনাল স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে রান উৎসব হওয়ার সম্ভাবনা আছে। এই মাঠেই গত সপ্তাহে নিজেদের ক্রিকেট ইতিহাসে ৩৫২ রানের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড করে পাকিস্তান।
ইতিহাসও কথা বলছে নিউজিল্যান্ডের পক্ষেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে ২০০০,২০০৬ ও ২০০৯ সালের আসর মুখোমুখি হয় এই দুদল। তিনবারের দেখায় বারবারই জয় নিয়ে মাঠ ছেড়েছিলো কিউইরা।
