বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি উন্মোচন
শেয়ার করুন

আরেকটি আইসিসির আসর, আরেকটি নতুন নকশার জার্সি পরে নামবে বাংলাদেশ দল। ওয়ানডে সংস্করণের এলিট আসরের টাইগারদের জার্সি রোববার উন্মোচন করা হয়েছে। এবার জার্সিতে বড় করে আছে বাঘের অবয়ব।

রোববার সন্ধ্যায় নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভিডিওতে দেখা যায় নতুন আদলের জার্সি। যেখানে এবার নতুনত্ব বলতে জার্সির নিচের দিকে সোনালী রঙে বাঘের মুখের অবয়ব।

এর বাইরে চিরায়ত লাল ও সবুজের মিশ্রণও তো আছেই। জার্সি উন্মোচনের ভিডিওতে দেখা গেছে অধিনায়ক নাজমুল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নাহিদ রানা, তানজিম হাসান ও নাসুম আহমেদকে।

১৯ ফেব্রুয়ারি করাচিতে শুরু হবে ৮ দলের চ্যাম্পিয়ন্স ট্রফি। বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইতে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে। ‘এ’ গ্রুপে রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ফেব্রুয়ারি নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।

Visited 135 times, 1 visit(s) today