আবারও আজহারীর মাহফিল থেকে শতাধিক মোবাইল চুরি, জিডির হিড়িক

আবারও আজহারীর মাহফিল থেকে শতাধিক মোবাইল চুরি, জিডির হিড়িক
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিল এবং চোরদের মহোৎসব যেন সমার্থক। যেখানেই আজহারীর মাহফিল, সেখানেই চোর, ছিনতাইকারী, পকেটমারদের দৌরাত্ম।

যশোর, লালমনিরহাট, চট্টগ্রামের পর এবার ময়মনসিংহেও আজাহারীর মাহফিল থেকে শতাধিক মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এতে থানায় জিডির হিড়িক পড়েছে।

শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত থানায় শতাধিক মোবাইল চুরির জিডি করা হয়েছে বলে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান।

তিনি বলেন, রাত ৯টা পর্যন্ত শতাধিক মোবাইল চুরির ঘটনায় জিডি হয়েছে, আরও হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ পুরুষের মোবাইল খোয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে দেশের বিভিন্ন স্থানে আজহারীর ওয়াজ মাহফিলের এলাকায় মোবাইলসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানুয়ারির ৪ তারিখ যশোরে আজহারীর মাহফিলকে কেন্দ্র করে মাহফিল এলাকায় এবং আশপাশের বাড়িঘরে গণচুরির সংঘটিত হয়। মাহফিল থেকে কয়েকশ মোবাইল ফোন এবং এলাকায় কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটে। এতে তিন শতাধিক জিডি করা হয়।

জানুয়ারির ১৮ তারিখ লালমনিরহাটে আজহারীর মাহফিল থেকে কয়েকশ মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী চুরি হয়। এ ঘটনায় কয়েকশ জিডি হয়, আবার ২২ নারীসহ ২৩ জন আটকও হয়। এরপর চট্টগ্রামের প্যারেড মাঠে অনুষ্ঠিত মাহফিলেও কয়েকশ মানুষের মোবাইল ফোন, মানব্যাগ খোয়া যায়।

শনিবার হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং আয়োজক আল ইসলাম ট্রাস্ট কমিটির সদস্যসচিব অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাহফিলে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ, আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মু কামরুল হাসান মিলন, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সোহেল।

মিজানুর রহমান আজহারীকে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সকাল ৮টায় মাহফিল শুরু হয়ে বিকাল ৪টায় আজহারীর বক্তব্য ও দোয়ার মধ্যদিয়ে শেষ হয়। সমাবেশে শত শত মানুষ অংশ নেয়।

Visited 49 times, 1 visit(s) today