গিলের ব্যাটে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত

গিলের ব্যাটে ইংল্যান্ডকে উড়িয়ে দিল ভারত
শেয়ার করুন

জস বাটলার, জ্যাকব বেথেলের দুই ফিফটি আর ফিল সল্টের চল্লিশ ছাড়ানো ইনিংসে আড়াইশ ছুঁইছুঁই পুঁজি পেয়েছিলো ইংল্যান্ড। ব্যাট করার জন্য বেশ ভালো উইকেটে এই পুঁজি নিয়ে লড়াই করতে পারেনি তারা। শুবমান গিল, শ্রেয়াস আইয়ার আর আকসার প্যাটেলের ব্যাটে অনায়াসে জিতেছে ভারত।

নাগপুরে বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত জেতে ৪ উইকেটে। ইংল্যান্ডের ২৪৮ রান ৬৮ বল হাতে রেখে পেরিয়ে যায় স্বাগতিকরা।

দলের জয়ে ১৪ চারে ৯৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন গিল। ছয় মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন শ্রেয়াস আইয়ার। ৪৭ বলে ৫২ রান করেন আকসার প্যাটেল।

বোলিংয়ে ভারতের হিরো রবীন্দ্র জাদেজা। ২৬ রানে ৩ উইকেট নেন তিনি। অভিষিক্ত হারশিত রানা প্রথম ৩ ওভারে ৩৭ রান দেয়ার পর ৫৩ রানে নেন ৩ উইকেট।

চোটের কারণে এই ম্যাচ খেলতে পারেননি বিরাট কোহলি। আরেক তারকা ভারত অধিনায়ক রোহিত শর্মা রান পাননি। ৭ বলে তিনি ফেরেন ২ রান করে।

Visited 19 times, 1 visit(s) today