নিজস্ব প্রতিবেদক
গতকাল ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ ছাত্রসমাজের উদ্দেশ্যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এক দল উন্মত্ত, উগ্রবাদী বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিজড়িত “ধানমন্ডি ৩২ নাম্বার” বাড়ি গুড়িয়ে দেয়। ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়প্রার্থী মানবাধিকার কর্মি পিনাকি ভট্টাচার্য এই ধ্বংসযজ্ঞের নেতৃত্ব দেন এবং সার্বিক তত্তাবধান করে। তার সহয়কের ভূমিকার ছিল আমেরিকায় পলাতক আরেক ফেরারী আসামী ইলিয়াস হোসেন।
এই ঘটনায় বিশ্ব মিডিয়া জুড়ে নিন্দার ঝড় উঠেছে। দ্যা গার্ডিয়ান লিখেছে ,
“স্বাধীনতার প্রতীক হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়ি ভাঙচুর করেছে বাংলাদেশি বিক্ষোভকারীরা। যে সম্পত্তি থেকে শেখ হাসিনার বাবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন, সেই সম্পত্তিতে কর্তৃত্ববাদের সাথে যোগসূত্রের কারণে হামলা চালানো হয়েছে।”
আল জাজিরা লিখেছে,
বাংলাদেশে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির প্রতিষ্ঠাতা নেতার বাড়ি ভেঙে ফেলেছে এবং আগুন ধরিয়ে দিয়েছে, যখন তার কন্যা, ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তীব্র বক্তৃতা দিয়েছিলেন যেখানে তার সমর্থকদের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছিল।
ইয়াহু নিউজ, ইউকে লিখেছে,
গত বছর ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রয়াত পিতা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জাদুঘর এবং তার পূর্বের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়
বিশ্বের নামকরা প্রতিটা পত্রিকায় আজকের বাংলাদেশের যেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে, সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার প্রতীক “ধানমন্ডি ৩২” এর বাড়ি গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা, যখন শেখ হাসিনা ছাত্র সমাজের উদ্দেশ্যে ভাষন দিচ্ছিলেন।
পত্রিকা গুলো আরও লেখে,
রাজধানী ঢাকার এই বাড়িটি হাসিনার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমানের বাসস্থান ছিল, যিনি ১৯৭১ সালে এই বাড়িতে থেকেই পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করেছিলেন। ১৯৭৫ সালে সেখানেই তাকে হত্যা করা হয়। পরে হাসিনা বাড়িটিকে জাদুঘরে রূপান্তরিত করেন।
প্রায় ৩৬ টা আন্তর্জাতিক দৈনিক তাদের প্রিন্ট ভার্সন ও অনলাইন ভার্সনে এই ধ্বংসযজ্ঞের কথা সচিত্র উল্লেখ করে। যেখানে এটা পরিষ্কার উল্লেখ করা হয় যে, শেখ হাসিনাকে বক্তব্য দিতে বাধা দেবার জন্যই এই আক্রমন চালানো হয়।
বিশিষ্টজনেরা মনে করছেন, “ধানমন্ডি ৩২” এর ইতিহাস নতুন করে বিশ্ববাসী জানলো, তবে দেশের সুনাম নষ্ট করে। এতোদিন বিভিন্ন অর্থনৈতিক সমৃদ্ধির কারনে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে শিরোনাম হলেও, বিগত সরকারের পতনের পর ড ইউনুসের ক্ষমতা গ্রহনের পর থেকে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ভাংচুর, ক্যাওয়াস, জঙ্গিবাদ, উগ্রবাদ ও মবোক্রেসির কারনে পরিচিতি লাভ করছে।
অর্থনীতিবিদরা মনে করছেন এই পরিচিতি বাংলাদেশের ইমেইজের অনেক বড় ক্ষতি করে ফেললো। বিনিয়োগকারীরা বাংলাদেশে অর্ডার দিতে বা লগ্নি করতে এখন অনেক ভাববে আর বিকল্পের সন্ধান করবে। কেউ কেউ এটাও মনে করছেন,
“যেহেতু আমাদের বৈদেশিক মুদ্রা আনয়নের প্রধান মাধ্যম হচ্ছে প্রবাসী শ্রমিক ও রপ্তানি, অথচ এই দুটোই চরমভাবে ক্ষতিগ্রস্থ হলো। হয়তো সামনে বাংলাদেশকে অন্য কোন বিকল্প মাধ্যম খুজতে হবে যেখান থেকে বৈদেশিক মুদ্রা আনয়ন করা সম্ভব হবে। হয়তো আমাদের আবারে সেই অনুদান আর দয়া দাক্ষিন্যে ফিরে যেতে হতে পারে।”
