বত্রিশ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে বিএনপি নেতাকে গণপিটুনি

বত্রিশ নম্বরে আওয়ামী লীগ সন্দেহে বিএনপি নেতাকে গণপিটুনি
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

বাঙালির স্বাধীনতার সূতিকাগার খ্যাত জাতির জনকের ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় উগ্রবাদীরা আওয়ামী লীগ কর্মী সন্দেহে এক বিএনপি নেতাকে গণপিটুনি দিয়েছে।

৫ই ফেব্রুয়ারি, বুধবার রাত পৌনে ১টার দিকে এ ঘটনা ঘটে।

বেদম পিটুনি খাওয়ার বিএনপির ওই নেতার নাম আক্তার হোসেন। তার বাড়ি পিরোজপুরে। তিনি স্থানীয় বিএনপির সদস্য।

জানা যায়, বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার সময় আক্তার হোসেন সেখানে দাঁড়িয়ে ভিডিও করছিলেন। এসময় কেউ একজন তাকে আওয়ামী লীগের দালাল বলে চিৎকার দেয়। তখন পাশে থাকা কয়েকজন ‘ধর ধর’ বলে ডাক দিয়ে তাকে ধরতে বলে। আওয়ামী দালাল ধরা পড়েছে- কথা রটে গেলে আশেপাশের কয়েকজন মিলে তাকে গণপিটুনি দেওয়া শুরু করে। পরে তার ‘বিএনপি’ পরিচয় জানার পর উগ্রবাদীরা তাকে ছেড়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আক্তার হোসেনকে উগ্রবাদীদের গণপিটুনি থেকে রেহাই দেওয়ার পর কয়েকজন তাকে ঘিরে ধরে জিজ্ঞাসাবদ করেন, পরিচয় নিশ্চিত হতে চান। এ সময় আক্তার হোসেন উগ্রবাদীদের প্রশ্ন করেন, “আপনাদের মত আন্দোলনে আমিও ছিলাম, যদি এখানে আওয়ামী লীগের কোনও লোকও আসে তবে কি তাকে এভাবে মারধর করবেন? আপনারা কি মানুষ না?”

এর আগে, বুধবার রাত ১২টার দিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটি ভাঙতে শুরু করে উগ্রবাদীরা। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে জঙ্গিদের জমায়েত শুরু হয়।

রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, জাতির জনকের ভাস্কর্য, ম্যুরাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভেঙে ফেলে উগ্রবাদী জঙ্গিরা। এসময় তারা আইএস জঙ্গিদের পতাকা উড্ডয়ন করতে করতে জিহাদি স্লোগানও দেয়।

Visited 81 times, 1 visit(s) today