প্রধান উপদেষ্টাকে মোদির তাচ্ছিল্য নাকি শুভেচ্ছা?

প্রধান উপদেষ্টাকে মোদির তাচ্ছিল্য নাকি শুভেচ্ছা?
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১ মাস পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

তবে জানুয়ারি মাসের শেষ দিকে নরেন্দ্র মোদির পাঠানো শুভেচ্ছা বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নতুন বছরের প্রথম দিনেই শুভেচ্ছা বাংলাদেশ ভারতের সরকারপ্রধানের মধ্যে শুভেচ্ছা বিনিময় হতে দেখা গেছে৷ এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২০ সালের ১ জানুয়ারি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সে সময় গনমাধ্যমকে জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং তাকে খৃষ্টীয় নববর্ষের শুভেচ্ছা জানান। দুই প্রধানমন্ত্রীর মধ্যে প্রায় ১৫ মিনিট ফোনালাপ হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদিকেও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ভারতের জনগণের কাছে তার শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানান।

এদিকে ভারতের নয়াদিল্লি থেকে ড. ইউনূসকে পাঠানো কার্ডে নরেন্দ্র মোদির স্বাক্ষর রয়েছে। এতে নতুন বছরের জন্য শুভ কামনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Visited 414 times, 1 visit(s) today