নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে পাহাড়ি ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় আটক দুজনসহ অজ্ঞাতনামা প্রায় ৩০০ জনকে আসামি হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টায় মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নম্বর ১২।
এর আগে গত বুধবার ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ শেষে মতিঝিলের এনসিটিবি কার্যালয় ঘেরাও করতে যায়। সেখানে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ ব্যানারের একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষে নারীসহ কয়েকজন আহত হন এবং তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্বাস ও আরিফ আল কবির নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় আজ মামলা হলো।
