ওয়াজ মাহফিলে গুলি, মাদ্রাসার মুহতামিসহ আহত ২

ওয়াজ মাহফিলে গুলি, মাদ্রাসার মুহতামিসহ আহত ২
শেয়ার করুন
স্থানীয় সংবাদদাতা

কিশোরগঞ্জ সদর উপজেলায় ওয়াজ মাহফিল চলাকালে বন্দুকের গুলিতে মাদ্রাসার মুহতামিসহ দুইজন আহত হয়েছেন। রোববার রাত ১২টার দিকে উপজেলার কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।

তবে পুলিশের দাবি, গুলি করা হয়েছে পাখি শিকারের এয়ারগান দিয়ে।

আহতরা হলেন- উপজেলার চরশোলাকিয়া এলাকায় মাদ্রাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদ্রাসার পরিচালক (মুহতামিম) মুফতি আল আমিন সাদী (৩৮) এবং এক বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, মাহফিল চলাকালে হঠাৎ মঞ্চের পাশ থেকে থেকে কোনো এক ব্যক্তি গুলি ছোড়েন। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আহতদের কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাদের প্রাথমিক দেওয়া হয় বলে জানান তিনি।

গুলিতে আহত মুফতি আল আমিন সাদী বলেন, মাহফিল চলাকালে আমি মঞ্চের নিচে ছিলাম। এ সময় কে বা কারা গুলি ছোড়ে তা আমাদের জানা নেই।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান ওসি আবদুল্লাহ আল মামুন।

Visited 53 times, 1 visit(s) today