৭৭ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা,মুক্তির স্বপ্ন বাস্তবায়ন,স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা,গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।
৭৭ বছরে ছাত্রলীগের ইতিহাস হচ্ছে জাতির ভাষার অধিকার প্রতিষ্ঠা,মুক্তির স্বপ্ন বাস্তবায়ন,স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনা,গণতন্ত্র প্রগতির সংগ্রামকে বাস্তবে রূপদানের ইতিহাস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে এবং চরম আত্মত্যাগের মাধ্যমে বিজয় ছিনিয়ে এনেছে।
করোনা মহামারিতে শ্রমিক সংকটে কৃষকের ধানা কাটা থেকে শুরু করে বিনামূল্যে স্যানিটাইজার, মাস্ক ও খাবার বিতরণ করে।যখন কেউ করোনায় মারা যাওয়া লাশ দাফন করতে সাহস পাচ্ছিলো না তখন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের জীবনে কথা চিন্তা না করে লাশ দাফন করেছে।করোনার দীর্ঘসময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে মেস কিংবা বাসা ভাড়া নিয়ে সংকট দেখা দেয় শিক্ষার্থীদের ভাড়া সংক্রান্ত সংকট নিরসণে বাংলাদেশ ছাত্রলীগ কাজ করে।করোনার মাঝেই দেখা দেয় বন্যা, তখন বন্যার্তদের বাড়িতে বাড়িয়ে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে এবং বন্যার প্রকোপ বাড়লে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে।এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।
যে সংগঠনটি বাংলাদেশ নামের সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত সেই সংগঠনকে নিষিদ্ধ করার ক্ষমতা করো নেই।বাংলাদেশ ছাত্রলীগকে কলঙ্কিত করার জন্য যুগে যুগে ষড়যন্ত্র করেছে অনেকেই,প্রতিবার তারা ব্যার্থ হয়েছে।এবার ও তারা ব্যার্থ হবে তবু বাংলাদেশ ছাত্রলীগকে দাবিয়ে রাখতে পারবেনা।
বাংলাদেশ ছাত্রলীগ অচিরেই ফিরবে আগের থেকে বিনয়ী,বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শিক ছাত্রলীগ এবং লাল সবুজের অহংকার হয়ে। বাংলাদেশ ছাত্রলীগ আরো সমৃদ্ধির পথে, ঐতিহ্যের পথে এগিয়ে যাবে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,
বাংলাদেশ চিরজীবী হোক।
- মেহেদী হাসান অমি, সাবেক সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
আমার শৈশব-কৈশরের প্রচণ্ড উচ্ছ্বাস আর যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ। দেশ মাতৃকার যেকোনো প্রয়োজনে বুকের তাজা রক্ত বিলিয়ে দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। পিতা মুজিবের হাত ধরে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ৭৬ বছর পাড়ি দিয়ে ৭৭ বছরে পদার্পণ করেছে লক্ষ লক্ষ শিক্ষার্থীদের প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
৭৭ বছর বয়স তোমার তবুও চির সবুজ তুমি।
গাজীপুর মহানগর ছাত্রলীগ সর্বদাই গরীব, অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকা সংগঠন।
করোনাকালীন সময়ে, বন্যার সময়ে অসহায় মানুষের মুখে আহার তুলে দিয়েছে গাজীপুর মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।
শীতার্ত মানুষ কে শীতবস্ত্র দিয়েছে।
গ্রীষ্মকালে শ্রমিক সংকটের সময়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
পরিশেষে আমি বাংলাদেশ ছাত্রলীগের উত্তরোত্তর সফলতা কামনা করছি
- মোঃ আবু বকর সিদ্দিক, সাবেক সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ।
