মোবাইল ব্যবহারে সতর্কতা

মোবাইল ব্যবহারে সতর্কতা
শেয়ার করুন

 

মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সি বিকিরণ থেকে নিরাপদ থাকতে ফোনটি মাথা থেকে যতটা সম্ভব দূরে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিজ্ঞানীদের মতে, ফোনের কাছাকাছি থাকা শরীরের কোষগুলো বিকিরণের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়, যা দীর্ঘমেয়াদে শরীরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মোবাইলে দীর্ঘক্ষণ কথা বললে মাথা ব্যথা, কানে শুনতে সমস্যা এবং ঘুমের অভাবের মতো সমস্যাও দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলে টানা ৩-৪ মিনিট পর্যন্ত কথা বলা মোটামুটি নিরাপদ। তবে ১০ মিনিটের বেশি কথা বলার পর ফোন গরম হয়ে শরীরের তাপমাত্রাও বাড়িয়ে দিতে পারে, যা কানের ‘হেয়ার সেল’কে ক্ষতিগ্রস্ত করতে পারে। দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহারের ফলে মাথা ব্যথা ও কানের সমস্যাগুলো নিয়মিত সমস্যায় পরিণত হতে পারে।

 

ক্ষতি কমাতে বিশেষজ্ঞরা পরামর্শ দেন, ফোনে কথা বলার সময় লাউড স্পিকার অন করে ফোনটি দূরে রেখে কথা বললে বিকিরণের প্রভাব কমানো সম্ভব।

তথ্যসূত্র: মেডি ভয়েস, বিবিসি

Visited 5 times, 1 visit(s) today