ক্ষুব্ধ আলিয়া এবার মুখ খুললেন

ক্ষুব্ধ আলিয়া এবার মুখ খুললেন
শেয়ার করুন

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি তার চেহারা নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। আলিয়ার অভিনয় জীবনের শুরু থেকেই তাকে নিয়ে নানা রকম আলোচনা হলেও, এবার অস্ত্রোপচারের গুজবকে কেন্দ্র করে সমালোচনার মুখোমুখি হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দাবি করা হয়, অস্ত্রোপচারের কারণে তার মুখে আংশিক পক্ষাঘাত হয়েছে, যার ফলে তার মুখ ও হাসির মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে।

আলিয়া এসব দাবি সরাসরি অস্বীকার করে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে লেখেন, “যারা নিজেদের চেহারায় অস্ত্রোপচার

করিয়েছেন, এটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু কিছু মানুষ আমার মুখ নিয়ে যা খুশি বলছেন, এমনকি আমার কথা বলার ধরন নিয়েও অবাস্তব দাবি করছেন। এটা কি মশকরা?”

তিনি আরও লেখেন, “এই ধরনের গুজবের পেছনে কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই। এর চেয়েও বড় বিষয় হল, অল্পবয়সী ছেলেমেয়েদের এসব ভিত্তিহীন তথ্য দিয়ে প্রভাবিত করা হচ্ছে। জনপ্রিয়তার আশায় এই ভিত্তিহীন দাবিগুলো ছড়ানো হচ্ছে কিনা, তা ভাবা উচিত।”

আলিয়ার এই মন্তব্যে তার ভক্তরা সমর্থন জানিয়েছেন, এবং বলিউডেও বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Visited 4 times, 1 visit(s) today