বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের

বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের
শেয়ার করুন

 

ঝিনাইদহ প্রতিনিধি। ১০ নভেম্বর, ২০২৬।


ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে দেশব্যাপি ডাকা ধর্মঘটের সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষণা করা বাংলাদেশ ছাত্রলীগ এর নেতাকর্মীরা। আজ (১০ নভেম্বর) মঙ্গলবার সকালে তারা মহাসড়ক অবরোধ করে মিছিল করে। সেসময় ধর্মঘটের সমর্থনে ছাত্রলীগের ব্যানার হাতে, রাস্তায় টায়ার পুড়িয়ে “জয় বাংলা” স্লোগান দেয় । এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরনের শব্দও শোনা যায় ।

ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে মিছিলটি সম্পন্ন হয় । এ সময় আনুমানিক ৩০-৪০ জন নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায় । কেউ কেউ সেখানে হেলমেট পরা অবস্থায় দেখা যায় । কারো মুখে ছিল মাস্ক । বেশীরভাগ ছাত্রলীগ নেতাকর্মীর হাতে ছিল বাঁশের লাঠি আর লগি বৈঠা।

ভিডিওতে আরো দেখা যায় ঝিনাইদহ সরকারী কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি হোসাইন মোঃ ফরহাদ বক্তব্য দেন । তিনি বলেন, আজকের এই ধর্মঘট আপনারা সমর্থন করুন। ঝিনাইদহবাসীর পক্ষ থেকে আহবান জানাচ্ছি, আপনারা ঘরে থাকুন । রাস্তায় গাড়ী বের করবেন না । নিজ গৃহে অবস্থান করুন । জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।

সর্বত্মক ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদাহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা

এ সময় সমর্থকরা সম্মিলিতভাবে ‘লড়াই করে বাচতে চাই, বাচতে হলে লড়তে হবে” , “এ লড়াইয়ে জিতবে কারা বঙ্গবন্ধুর সৈনিকেরা” স্লোগান দিতে দেখা যায়। মহাসড়ক অবরোধ করা ছাত্রলীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ও ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের পক্ষে স্লোগান দিতে থাকে ।

এ প্রসঙ্গে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন জানান, মিছিলটির কোন খবর আমাদের কাছে নাই । তবে আমরা এ বিষয়ে তদন্ত করছি । মিছিলটি পুরোন কোন সময়ের হতে পারে । তারপরও এ বিষয়ে গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

Visited 7 times, 7 visit(s) today