অখ্যাত মাকেতাকে জাতীয় দলের সহকারী কোচ করল বিসিবি

অখ্যাত মাকেতাকে জাতীয় দলের সহকারী কোচ করল বিসিবি
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবাংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে বড় কোন দলের সঙ্গে কাজ করেননি তিনি।

তিনি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। সংযুক্ত আরব আমিরাতে তিনি জাতীয় দলের কোচিং স্টাফের সঙ্গে যোগ দেবেন।

৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ ঘরোয়া, আন্তর্জাতিক এবং হাই-পারফরম্যান্স ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) লেভেল-৪ ডিগ্রিধারী মাকেতার কোচিং পেশায় দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি পূর্বে দক্ষিণ আফ্রিকা পুরুষ জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল, ন্যাশনাল একাডেমি এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের সহকারী কোচ থাকার সময় তিনি ২০১৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রোটিয়া কোচিং প্যানেলের অংশ ছিলেন। এ ছাড়া অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ে তিনি কাজ করেছেন।

নতুন দায়িত্ব গ্রহণ করে মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হতে পেরে আমি আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একটি তরুণ ও সম্ভাবনাময় দল রয়েছে। ফিল এবং অন্যান্য কোচিং স্টাফের সঙ্গে মিলে খেলোয়াড়দের সেরা পারফরম্যান্স বের করে আনতে এবং তাদের ধারাবাহিক উন্নতিতে ভূমিকা রাখতে আমি মুখিয়ে আছি।’

সাম্প্রতিক সময়ে তিনি দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল ও ন্যাশনাল একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩-২৪ মৌসুমে তার অধীনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল সিএসএ ওয়ানডে কাপের ডিভিশন-২ শিরোপা জেতে এবং এর আগে তার কোচিংয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছায়।

Visited 2 times, 2 visit(s) today