দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের

দ্রুততম ১০০ গোলের রেকর্ড কেইনের
শেয়ার করুন

বুন্দেসলিগায় ইতিহাস গড়লেন হ্যারি কেইন। জার্মান ফুটবলে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ইংলিশ এই ফরোয়ার্ড। কেইনের রেকর্ডের রাতে ইউনিয়ন বার্লিনকে ৭-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বায়ার্ন মিউনিখ।

ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শুক্রবার রাতে বায়ার্নের হয়ে জোড়া গোল করেন কেইন। মাত্র ৯৮ ম্যাচে বুন্দেসলিগায় ১০০ ও ১০১তম গোলের দেখা পান তিনি। এর মাধ্যমে ভেঙে গেছে ১৯৭৭ সালে কোলনের ডিটার মুলারের রেকর্ড, যিনি ১০৩ গোল করতে নিয়েছিলেন ১২৯ ম্যাচ। মুলারের রেকর্ড ৩১ ম্যাচ আগেই পেছনে ফেললেন বায়ার্ন স্ট্রাইকার।

বায়ার্নের জার্সিতে শুরু থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বায়ার্নের হয়ে ১৫৬ ম্যাচে করেছেন ১৫৬ গোল।

কেইনের এমন ইতিহাস গড়ার রাতে অবশ্য ম্যাচের সেরা তারকা ছিলেন মাইকেল ওলিসে। ফরাসি এই ফুটবলার হ্যাটট্রিক করে ইউনিয়ন বার্লিনের রক্ষণভাগকে দিশেহারা করে দেন। অক্টোবারফেস্ট উপলক্ষে বিশেষ জার্সি পরে খেলতে নামা বায়ার্ন শুরু থেকেই ছিল আক্রমণাত্মক।

১৮ মিনিটে জামাল মুসিয়ালার দুর্দান্ত শটে প্রথম গোল পায় বায়ার্ন। আলফনসো ডেভিসের বানিয়ে দেওয়া বল বক্সে পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই জার্মান মিডফিল্ডার।

ম্যাচের দ্বিতীয় গোলটি আসে কেইনের পা থেকে। বক্সে ওলিসেকে ফাউল করা হলে পেনাল্টি পায় বায়ার্ন। ঠাণ্ডা মাথায় স্পটকিক থেকে কেইন নিজের ১০০তম গোল পূরণ করেন। প্রথমার্ধের বিরতির আগেই মুসিয়ালার পাস ধরে চমৎকার শটে বায়ার্নকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন ওলিসে।

দ্বিতমার্ধেও বায়ার্নের গোল উৎসব বজায় থাকে। ৫৪ মিনিটে ওলিসের দুর্দান্ত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন কেইন। ৬৭ মিনিটে মাঠে নেমেই ছয় মিনিটের মাথায় বায়ার্নের হয়ে প্রথম গোল করেন মরক্কোর তারকা ইসমাইল সাইবারি।

এরপর ৭০ ও ৭৩ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ওলিসে। প্রথমে অফসাইড ট্র্যাপ ভেঙে গোলকিপারকে পরাস্ত করেন, আর পরেরটি বক্সের বাইরে থেকে নেন বাঁকা শটে।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বায়ার্ন মিউনিখ।

Visited 3 times, 1 visit(s) today