দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের

দেশে হামে শিশু মৃত্যু হাজার ছুঁইছুঁই, প্রতিদিনের খুন-ধর্ষণে নেই ভ্রূক্ষেপ, নেপালের বন্যায় শোক ইউনূসের
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


শেখ হাসিনা সরকারের সময় গৃহীত টিকাদান প্রকল্প ইউনূস সরকার বন্ধ করে দেওয়ায় দেশে হামের মহামারি দেখা দেয়। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সরকারি হিসেবে এ পর্যন্ত হামে মৃতের সংখ্যা ৯৫৫। যদিও প্রকৃত সংখ্যা এর কয়েক গুণ। প্রতিদিন হত্যার শিকার হচ্ছেন গড়ে ১০ জন। মানবাধিকার সংস্থাগুলোর মতে, গড়ে ৩-৪ জন নারী ও শিশু হচ্ছেন ধর্ষণের শিকার।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থায় কোনো ভ্রূক্ষেপ দেখা দেয়নি “বিশ্ব শান্তির দূত” নোবেলজয়ী ড. ইউনূস। একটি বাক্যও খরচ করেননি তিনি দেশের পরিস্থিতি নিয়ে। চাঞ্চল্যকর এতগুলো হত্যাকাণ্ড ঘটেছে গত কিছুদিনে তবুও তিনি ছিলেন নীরব।

যদিও নেপালের বন্যা নিয়ে তার প্রাণ কেঁদে উঠেছে। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইউনূস। একই সঙ্গে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের মাধ্যমে নিখোঁজ ও আটকে পড়া মানুষের নিরাপত্তা নিশ্চিতের আশা প্রকাশ করেছেন তিনি।

২৬শে আগস্ট, বুধবার রাতে ইউনূস সেন্টারের থেকে প্রকাশিত শোকবার্তায় ইউনূস বলেন, নেপালে ভয়াবহ বন্যার কারণে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত। যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছে, তাদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জানাই এবং এই ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছি।

ইউনূস আরও বলেন, এই বেদনাদায়ক সময়ে আমাদের চিন্তা ও প্রার্থনা নেপালের মানুষের সঙ্গে রয়েছে। নেপালের ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী হিসেবে আমরা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং আশা করছি, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম নিখোঁজ বা আটকে পড়া মানুষদের নিরাপত্তা ও সহায়তা পৌঁছে দেবে।

তিনি বলেন, নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলো যেন এই গভীর ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও সাহস পায়, সেই প্রার্থনা করছি।

তার শোকবার্তার পোস্টে সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ একে ইউনূসের নেপালে ক্ষুদ্রঋণ ব্যবসার চেষ্টা বলে আখ্যায়িত করেছেন। দেশে হাম মহামারির জন্য ইউনূসকে দায়ী করে তাকে বিচারের আওতায় আনার আহ্বানও জানান।

Visited 5 times, 1 visit(s) today