❐ ক্যাম্পাস প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল সংসদ নির্বাচনের শিবির প্যানেলের এজিএস ইব্রাহিম খলিল শিকদারের কক্ষে সমকামিতায় লিপ্ত অবস্থায় দলের দুই কর্মীকে আটকের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২৭শে জুলাই, সোমবার।
ঘটনাসূত্রে জানা যায়, হলের ওই কক্ষে ঘনিষ্ঠ অবস্থায় আপত্তিকর কার্যকলাপে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয় দুজনকে। এরপর তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে বক্তব্য ও স্বীকারোক্তি নেওয়া হয় বলে হলের আবাসিক শিক্ষার্থীরা জানান।
ঢাবি হল সংসদের একজন দায়িত্বশীল প্রতিনিধি (এজিএস)-এর নিজ কক্ষে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হওয়ায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন সাধারণ শিক্ষার্থীরা।
তাদের মতে, হলের ছাত্রপ্রতিনিধির কক্ষে শিবির কর্মীদের এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি হলের সাধারণ শিক্ষার পরিবেশ, নৈতিকতা এবং সার্বিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আটককারী শিক্ষার্থীরা জানিয়েছেন, এ সময় পরিস্থিতি সম্পর্কিত কিছু অতীব স্পর্শকাতর ভিডিও ধারণ করা হয়েছে, যা শালীনতা ও নিরাপত্তার খাতিরে প্রকাশ করা সম্ভব নয়।
একই সাথে পরবর্তীতে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্যাম্পাস প্রাঙ্গণে ছড়িয়ে পড়ার পর থেকেই হলের প্রশাসনিক নজরদারি জোরদার এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।
