সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা

সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু, পরিবারের দাবি সুপরিকল্পিত হত্যা
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


সিরাজগঞ্জে কারাবন্দি আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা মারা গেছেন।

মৃত বাবলু মণ্ডল (৫২) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার পূর্ব বাহুকা গ্রামের রমজান আলীর ছেলে।

সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা যান।

‘হৃদরোগে’ ২ বছরে কারাবন্দির মৃত্যু ৩৪২, পুলিশ হেফাজতে ৩০: গোপন করা হলো রাজনৈতিক পরিচয়

কারা কর্তৃপক্ষ জানায়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর হওয়া মারামারি ও বিস্ফোরক সংক্রান্ত এক তথাকথিত মামলায় বাবলু মণ্ডল কারাগারে যান। তিনি গত ২২শে জুন কারাগারে যান।

কিন্তু কারাগারে যাওয়ার মাত্র এক মাসের মধ্যে সুস্থ-সবল ও নিরোগ স্বাস্থ্যের অধিকারী বাবলু মণ্ডলের এমন মৃত্যুকে সুপরিকল্পিত হত্যা বলে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

আইন ও সালিশ কেন্দ্র: শুধু ২০২৬-এর প্রথম ৬ মাসেই কারা হেফাজতে ৬১ জনের মৃত্যু

জেল সুপার রফিকুল ইসলামের দাবি, শারীরিক দুর্বলতা থাকায় শুরু থেকেই তিনি নড়াচড়া কম করতেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

যদিও কারা-অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে. ক্রমাগত শারীরিক ও মানসিক নিপীড়নের কারণে বাবলু মণ্ডল দ্রুত অসুস্থ হয়ে পড়েন। কিন্তু কারাগারে তার কোনো চিকিৎসা দেওয়া হয়নি, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে তাকে।

সূত্রের দাবি, বাবলু মণ্ডল কারাগারেই মারা গেছেন, হাসপাতালে নেওয়া হয় তার মৃতদেহ। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান জেল সুপার।

২০২৪-এর ৫ আগস্টের পর থেকে কারা হেফাজতে রাজনৈতিক নেতৃবৃন্দের অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে

Visited 6 times, 1 visit(s) today