হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


সারা দেশে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ট পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এরমধ্যে ১০ ঢাকা বিভাগের এবং রাজশাহী ১ জন ,সিলেট ১ জন, বরিশাল বিভাগের ১ জন, রংপুর ১জন এবং ময়মনসিংহ ২ জন।

একই সময়ে হাম শনাক্ত হয়েছে ১২৮ শিশুর। আর হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৯ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে মোট ৮৬ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৪৪২ জন শিশুর।

সারা দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৩০৬ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৬৯ জন শিশু এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি ৪৪৭ শিশুই ঢাকা বিভাগের।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ১ হাজার ২০৩ জন শিশু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগের ৪৯৪ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে মোট ৬৩ হাজার ৮১৩ জন শিশুর মধ্যে।

এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ জন শিশু। তাদের মধ্যে ৮ হাজার ৬২২ শিশুর হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৪৬ হাজার ২১৪।

Visited 7 times, 1 visit(s) today