ফেনীতে র‌্যাব ক্যাম্পের পাশ থেকে অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু লুট

ফেনীতে র‌্যাব ক্যাম্পের পাশ থেকে অস্ত্রের মুখে ব্যবসায়ীর গরু লুট
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ফেনীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) ক্যাম্পের পাশে অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর কাছ থেকে গরু লুটের ঘটনা ঘটেছে।

আজ ২৩শে মে, শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঋণ নিয়ে ১০টি গরু কিনেছিলেন তিনি। ফেনীর রামপুর র‍্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় গরুগুলো বেঁধে রাতে পাহারায় ছিলেন।

তিনি বলেন, পাঁচ ব্যক্তি আমার বুকে অস্ত্র ঠেকিয়ে রাখে। কিছু বুঝে ওঠার আগেই তারা পালের একটি দেড়লাখ টাকা মুল্যের বড় গরু তাদের গাড়িতে তুলে নেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে গাড়িটি ধাওয়া করে। তারা দ্রুতগতিতে পালিয়ে যায়।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কোরবানির ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। ভাসমান ডাকাতদল এ ঘটনায় জড়িত বলে জানিয়েছেন তিনি।

Visited 7 times, 1 visit(s) today