তেল-গ্যাসের দাবিতে মিছিলের মাশুল: অভিযানে চট্টগ্রামে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

তেল-গ্যাসের দাবিতে মিছিলের মাশুল: অভিযানে চট্টগ্রামে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শেয়ার করুন

❐ চট্টগ্রাম ব্যুরো


সারাদেশে জ্বালানি তেল, এলপিজির মূল্যবৃদ্ধিসহ সাধারণ মানুষের পক্ষে চট্টগ্রামে মিছিল করার অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গতকাল ২৪শে এপ্রিল, শুক্রবার থেকে শুরু হওয়া টানা অভিযানে আজ শনিবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

২৫শে এপ্রিল, শনিবার বিকেলে কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে একটি বিশাল মিছিল বের করা হয়। ভিডিও ফুটেজ ও স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের তথ্যের ভিত্তিতে ওই মিছিলে জড়িতদের শনাক্ত করে সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), মো. নাহিদ হোসেন (১৯), মো. সাইফুল ইসলাম (২০), মো. নওশের উদ্দিন চৌধুরী (২১), মো. জুয়েল (২৪), মো. আলাল (২১), মো. আসিফ (২২), মো. শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) এবং ইমাম হোসেন সাদমান (২২)।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

গ্রেপ্তারকৃত ১২ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

Visited 8 times, 1 visit(s) today