মোহাম্মদপুরে ৩ দিনের ব্যবধানে আবারও যুবককে কুপিয়ে হত্যা

মোহাম্মদপুরে ৩ দিনের ব্যবধানে আবারও যুবককে কুপিয়ে হত্যা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক (৪৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার রাত ১টার দিকে মোহাম্মদপুর বেড়িবাঁধের ইটখোলা নামক স্থানে হত্যাকাণ্ড ঘটে।

এর আগে গত রোববার বিকেল সাড়ে ৪টার দিকে রায়েরবাজার বুদ্ধিজীবী রোডের বেড়িবাঁধ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষে অ্যালেক্স গ্রুপের দলনেতা মো. ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার পতনের পরই মোহাম্মদপুর সন্ত্রাস ও অপরাধের হটস্পট হয়ে ওঠেছে। ঢাকায় থানা লুটের অনেক অস্ত্র এই এলাকার অপরাধীকে কাছে রয়েছে বলে মনে করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজ উদ্দিন বলেন, রাত একটার দিকে আসাদুল হককে কে বা কারা কুপিয়ে ফেলে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান চলছে বলে জানান তিনি। পুলিশ আসামিদের ধরতে চেষ্টা করছে।

Visited 14 times, 1 visit(s) today