❐ নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ ধান্দা করেছেন বলে মন্তব্য করেছেন জুলাইযোদ্ধা ও নিহতদের পরিবার ও স্বজনরা।
আজ ১১ই এপ্রিল, শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন।
এ সময় তারা অভিযোগ করেন, এমপিত্ব আর মন্ত্রিত্ব পেয়ে জুলাইযোদ্ধাদের কথা ভুলে গেছে কথিত জুলাই নেতারা। জুলাই নিয়ে ধান্দা করেছেন আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ।
এ সময় তারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি করেন।
নিহতদের স্বজনেরা জানান, নাহিদ-আসিফরা অন্তর্বর্তী সরকারে ক্ষমতায় থেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে ভোগ-বিলাসিতায় মত্ত ছিলেন। কথিত জুলাই নেতাদের কথায় আর কেউ রাজপথে নামবে না। জুলাইযোদ্ধা ও আহতদের সাথে বেইমানি করেছে জাতীয় নাগরিক পার্টি।
দলের নেতারা জুলাই চেতনা নিয়ে ধান্দা করছে বলেও মন্তব্য করেন ক্ষুব্ধ স্বজনরা।
