শোক সংবাদ : বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) রুহুল আমিন বীরপ্রতীক আর নেই।

শোক সংবাদ : বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) রুহুল আমিন বীরপ্রতীক আর নেই।
শেয়ার করুন

ফেনী প্রতিবেদক:

ফেনীর সোনাগাজী উপজেলার বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) রুহুল আমিন আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। ৬ এপ্রিল, সোমবার বিকেল ৪টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন।

তিনি দীর্ঘদিন হৃদরোগে আক্রান্ত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) রুহুল আমিন সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। বীরত্বপূর্ণ অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন।

তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের উত্তর মঙ্গলকান্দি গ্রামের আবদুল জাব্বারের ছেলে।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সোনাগাজী উপজেলা সন্তান সংসদ’সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

Visited 4 times, 1 visit(s) today