বিসিবির নতুন এডহক কমিটিতে নেপোটিজম: বিএনপি নেতাদের সন্তান-স্ত্রীদের পদায়ন

বিসিবির নতুন এডহক কমিটিতে নেপোটিজম: বিএনপি নেতাদের সন্তান-স্ত্রীদের পদায়ন
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

 

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত এডহক কমিটিতে বিএনপির শীর্ষ নেতাদের সন্তান ও স্ত্রীদের অন্তর্ভুক্ত করায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকে একে নেপোটিজম (স্বজনপ্রীতি)-এর প্রকৃষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করছেন।

 

নতুন এডহক কমিটির সদস্য ইসরাফিল খসরু বিএনপির আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে। আরেক সদস্য মির্জা ইয়াসির আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে।

 

কমিটির আরেক সদস্য ব্যারিস্টার রাশনা ইমাম প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।এছাড়া সাঈদ ইব্রাহিম আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ছেলে।

 

ক্রিকেটপ্রেমী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিসিবির মতো একটি জাতীয় ক্রীড়া সংস্থায় রাজনৈতিক নেতাদের ঘনিষ্ঠ স্বজনদের এভাবে অন্তর্ভুক্ত করা ক্রিকেটের স্বাধীনতা ও যোগ্যতাকে প্রশ্নের মুখে ফেলেছে। তারা বলছেন, যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক স্বজনপ্রীতিকে প্রাধান্য দেওয়া হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, “বিসিবিকেও বিএনপির পরিবারভিত্তিক সংগঠনে পরিণত করা হচ্ছে”। ক্রিকেট অঙ্গনের কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তি নাম প্রকাশ না করে বলেছেন, এই কমিটিতে ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পর্কিত যোগ্য লোকের সংখ্যা খুবই কম। বেশিরভাগ সদস্যই রাজনৈতিক পরিচয়ের কারণে নির্বাচিত হয়েছেন।

 

এ বিষয়ে বিসিবি কর্তৃপক্ষের কোনো ব্যাখ্যা এখনও পাওয়া যায়নি। তবে রাজনৈতিক মহল ও ক্রীড়া সংশ্লিষ্টদের মধ্যে এই স্বজনপ্রীতির তীব্র সমালোচনা অব্যাহত রয়েছে।বিশ্লেষকরা বলছেন, ক্রিকেটের মতো জনপ্রিয় খেলায় রাজনৈতিক নিয়ন্ত্রণ ও নেপোটিজম বাড়তে থাকলে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

 

Visited 7 times, 1 visit(s) today