নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩১ মার্চ: শেষ বছরে প্রায় ৯ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিয়ে ইউনুসের অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতির ওপর বড় বোঝা চাপিয়ে দিয়ে গেছে। বিলাসিতা ও শানশৌকতের মধ্যে চলা এই সরকারের নেওয়া ঋণের দায় এখন সাধারণ জনগণ ও পরবর্তী সরকারকে মেটাতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, অন্তর্বর্তী সরকারের আমলে দেশের মোট বৈদেশিক ঋণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের শেষভাগে এই ঋণের পরিমাণ রেকর্ড ১১৩.৫১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে, শেষ বছরেই প্রায় ৯ বিলিয়ন ডলারের মতো ঋণ নেওয়া হয়েছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ।
অন্তর্বর্তী সরকারের সময় উন্নয়ন ব্যয় সাত বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসা সত্ত্বেও ঋণের এই বিপুল বৃদ্ধি হয়েছে। অর্থনীতিবিদরা প্রশ্ন তুলছেন, বড় কোনো নতুন প্রকল্প না থাকা সত্ত্বেও এত বিপুল অর্থ কোথায় ব্যয় হয়েছে? অনেকে মনে করেন, শানশৌকত, বিলাসী জীবনযাপন ও অপ্রয়োজনীয় খাতে খরচের কারণেই এই ঋণের দায় বেড়েছে।
ঋণের চাপ বাড়ছে, জনগণের কাঁধে বোঝাএই ঋণ পরিশোধের সুদ ও কিস্তির চাপ এখন দেশের বাজেটের এক বড় অংশ গ্রাস করছে। ফলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ জনকল্যাণমূলক খাতে বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণ নাগরিকরা বলছেন, “যারা বিলাসিতায় মেতে ছিলেন, তাদের ঋণের দায় এখন আমাদের ঘাড়ে চাপানো হচ্ছে।”
সরকারি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের আমলে বিদেশি ঋণের পাশাপাশি অভ্যন্তরীণ ঋণও উল্লেখযোগ্য হারে বেড়েছে। মোট ঋণের এই বৃদ্ধি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের সঠিক ব্যবহার না হওয়ায় এবং উন্নয়নমূলক কাজে তা বিনিয়োগ না হওয়ায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে।
প্রশ্ন উঠছে ব্যয়ের হিসাব নিয়ে
ইউনুস সরকারের সময়ে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, তার স্বচ্ছ হিসাব জনসমক্ষে আনার দাবি উঠেছে। অনেকে অভিযোগ করেন, বিলাসী জীবনযাপন, অপ্রয়োজনীয় ভ্রমণ, প্রচারণা ও অন্যান্য খাতে অর্থ ব্যয় করে ঋণের বোঝা বাড়ানো হয়েছে। ফলে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে এই দায় মেটাতে হবে।অর্থনীতিবিদরা মত দিয়েছেন, “ঋণ নেওয়া যায়, কিন্তু সেটা যদি উৎপাদনশীল খাতে না লাগে তাহলে তা জাতির জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। ইউনুস সরকারের সময়ে ঋণ বেড়েছে, কিন্তু অর্থনীতির প্রকৃত উন্নয়ন হয়নি।”
বর্তমান সরকার এই ঋণের দায় মেটানোর পাশাপাশি অর্থনীতিকে স্থিতিশীল করার চ্যালেঞ্জ মোকাবিলা করছে। জনগণের প্রত্যাশা, ভবিষ্যতে এমন বিলাসী ও অদূরদর্শী সিদ্ধান্ত যেন আর না নেওয়া হয়, যা দেশ ও জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দেয়।পদ্মা সেতুর মতো সফল প্রকল্প যেখানে টোল আয় থেকে ঋণ শোধের আশা জাগে, সেখানে অপরিকল্পিত ঋণের দায় জনগণের জীবনযাত্রাকে কঠিন করে তুলছে। এটি স্পষ্ট করে দিচ্ছে যে, শানশৌকতের পেছনে ব্যয় করা অর্থের দাম শেষ পর্যন্ত দেশের সাধারণ মানুষকেই দিতে হয়।
Visited 10 times, 1 visit(s) today
