❐ নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনা সরকারের সময় স্থাপিত ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে আরও ৫ হাজার টন ডিজেল (প্রায় ৫৯ লাখ ৫০ হাজার লিটার) আসছে।
১ মেট্রিক টন = ১,১৮০ – ১,১৯০ লিটার (প্রায়)
আগামী ২৭শে মার্চ, শুক্রবার এই জ্বালানি দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপি ও জামায়াতের ভারতবিরোধীতার মধ্যে প্রতিবেশী দেশ ভারতই অতীত থেকে ঐতিহাসিকভাবে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করে আসছে। এবারও জ্বালানি সংকটের সময় এই সহায়তার দরজা খুলে দিয়েছে ভারত।
শেখ হাসিনা সরকারের জ্বালানি চুক্তির সুফল: আজ ভারত থেকে পাইপলাইনে আসছে ডিজেল
বিশ্ববাজারে জ্বালানি সংকটের মধ্যে এটি দ্বিতীয় দফায় পাইপলাইনে ডিজেল আমদানি। এর আগে গত ১৩ই মার্চ একই পদ্ধতিতে ৫ হাজার টন ডিজেল দেশে পৌঁছায়।
ডিপো সূত্র জানায়, বুধবার বিকেল থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা পর তা পার্বতীপুর ডিপোর সংরক্ষণাগারে পৌঁছাবে।
পার্বতীপুর ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে জানান, নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল সরবরাহ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
বর্তমানে ডিপোটির ধারণক্ষমতা ৫৭ লাখ লিটার হলেও মজুদ রয়েছে প্রায় ২২ লাখ ১৫ হাজার লিটার ডিজেল। এছাড়া পেট্রল, অকটেন ও কেরোসিনের মজুদ সীমিত থাকায় সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদ্যমান মজুদ দিয়ে সর্বোচ্চ সাতদিন সরবরাহ বজায় রাখা সম্ভব।
চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন: শেখ হাসিনার দূরদর্শী উদ্যোগে জ্বালানি খাতে নতুন যুগের সূচনা
দেশের উত্তরাঞ্চলের আটটি কৃষিনির্ভর জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে ২০১৭ সালের ২২শে অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করে শেখ হাসিনা সরকার। ওই চুক্তির আওতায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বাংলাদেশ মোট ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানি করতে পারবে। এ লক্ষ্যেই বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আমদানি কার্যক্রম চালাচ্ছে।
এই প্রকল্পের ব্যয় ছিল প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসির নিজস্ব অর্থায়নে এবং বাকি অর্থ ব্যাংক ঋণের মাধ্যমে পরিশোধ করা হয়।
সকল সংকটে ঐতিহাসিক বন্ধু ভারতই শেষ ভরসা: জ্বালানি সংকটে মোদির শরণাপন্ন তারেক সরকার
এদিকে আগামী চার মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত আরও ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব জ্বালানি মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিপিসি।
উল্লেখ্য, পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ২০২৩ সালে ৩৫ হাজার ৭১৮ টন, ২০২৪ সালে ২৮ হাজার ২০৪ টন এবং ২০২৫ সালে ১ লাখ ২৪ হাজার ২১৬ টন ডিজেল সরবরাহ করা হয়েছে।
