খুলনায় গুলি করে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে খুন

খুলনায় গুলি করে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদককে খুন
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


খুলনায় গুলি করে ছাত্রদলের সাবেক নেতাকে খুন করা হয়েছে।

নগরীর দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিকুল আনাম রাশুকে (৩৬) গতকাল দুপুরে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেটে গুলি করে খুন করা হয়।

রাশু থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। যুবদলের রাজনীতিতে সক্রিয় হওয়ার দলের ভেতরেই তাকে নিয়ে টানাপোড়েন সৃষ্টি হয় বলে অভিযোগ কর্মীদের।

রাজনীতির পাশাপাশি রাশু কল্পতরু মার্কেটে ইট, বালি ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

তার বাবা শরিফুল আনাম দৌলতপুর থানা বিএনপি নেতা। দৌলতপুর থানার দেয়ানা এলাকায় তাদের বাড়ি।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, রাজনীতির পাশাপাশি রাশু ব্যবসাও করেন। সোমবার সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত রাশুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি তার মাথায় ও একটি শরীরে বিদ্ধ হয়।

গুলির পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তিন রাউন্ড গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, গত আড়াই মাসে খুলনা মহানগরীতে ৮টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ৫ জন।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে। দুবৃত্তদের ধরতে অভিযান চলছে।

Visited 10 times, 1 visit(s) today