বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড

বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
শেয়ার করুন

সমীকরণ ছিলো কঠিন, শ্রীলঙ্কাকে কেবল হারালেই চলত না পাকিস্তানের। জিততে হতো ৬৫ বা তারও বেশি রানের ব্যবধানে। সেটা তারা পারেনি। বরং দাসুন শানাকার ঝড়ে জেতার একদম কাছে গিয়ে হেরেছে শ্রীলঙ্কা। তাতে নেট রানরেটে সেমিফাইনাল নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের।

পালেকেল্লেতে নিজেদের শেষ সুপার এইট ম্যাচে মাত্র ৫ রানে জিতেছে পাকিস্তান। পাকিস্তানের ২১২ রানের জবাবে ২০৭ রানে থামে লঙ্কানরা। মাত্র ৩১ বলে ৭৬ রানের ইনিংস খেলেন শানাকা। মারেন ৮ ছক্কা।

শেষ ওভারে জিততে দরকার ছিলো ২৮ রান। প্রথম বলে চারের পর টানা তিন ছক্কা মারেন শানাকা। শেষ দুই বলে আর কানেক্ট হয়নি।

Visited 9 times, 1 visit(s) today