ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, ৭ নেত্রীসহ গ্রেপ্তার ৮

ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল, ৭ নেত্রীসহ গ্রেপ্তার ৮
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে কর্মসূচি পালনকালে সংগঠনটির সাত নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সকালে সাবেক সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃকের নেতৃত্বে কর্মসূচি শুরু হয়।

ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ধানমন্ডি এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের উদ্দেশ্যে রওনা দেয়।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে ৩০-৪০ জন নারী নেতাকর্মী ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে মিছিল শুরু করেন। তারা স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

এ সময় ধানমন্ডি মডেল থানার টহল দল ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ঘিরে ফেলে। সেখান থেকে সাত নেত্রীকে আটক করা হয়। অন্যরা সরে যেতে সক্ষম হন।

আটক ব্যক্তিরা হলেন— রুমা আজাদ (সাংগঠনিক সম্পাদক, মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগ), সেতু রহমান (সাধারণ সম্পাদক, লালবাগ থানা মহিলা আওয়ামী লীগ), মৌ তানজিলা (সাংগঠনিক সম্পাদক, ঢাকা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ), সীমা ফেরদৌস ও স্বপ্না আক্তার (পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগ), এবং আফরোজা ও মুনিয়া।

মিছিলের ভিডিও

পুলিশ জানায়, মিছিলে অংশগ্রহণকারীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং এর চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Visited 13 times, 1 visit(s) today