নিজস্ব প্রতিবেদক
‘সড়কে চাঁদা নয়, সমঝোতার মাধ্যমে টাকা আদায় হয়’ মন্তব্যের পরে সমালোচনার মধ্যেই চাঁদাবাজি নিয়ে আবারও বিস্ফোরক মন্তব্য করলেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেছেন, চাঁদা ও চাঁদাবাজি এক নয়। ট্রেড ইউনিয়নের মাধ্যমে চাঁদা নেওয়া হয়, আমি পরিবহন মালিকদের ডেকে জিজ্ঞেস করেছি তাদেরকে চাঁদা দিতে হয় কী না, তারা জানিয়েছে এরকম ঘটনা ঘটে না।
সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি’কে দেওয়া এক স্বাক্ষাৎকারে নতুন এ মন্তব্য করেছেন সড়কমন্ত্রী
যদিও সড়কমন্ত্রী শেখ রবিউল আলমের ‘সড়কে চাঁদা নয়, সমঝোতার মাধ্যমে টাকা আদায় হয়’ মন্তব্যের পর মহাসড়কে চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
এবার সিএনজিচালিত অটোরিকশা থেকে অতিরিক্ত চাঁদা আদায় বন্ধের দাবিতে শ্রমিক-চালকেরা ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
এছাড়া যাত্রাবাড়ীতে লেগুণা স্ট্যান্ডে চাঁদাবাজি ও দখল নিয়ে এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
