বিএনপি নেতাকর্মীদের ‌‌‌সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু  

বিএনপি নেতাকর্মীদের ‌‌‌সন্ত্রাসী হামলায় আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু  
শেয়ার করুন

যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন। নিহত শাহিন চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের তার দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন।

এসময় পেছন থেকে পৌর যুবদলের কর্মী সাইফুলের নেতৃত্বে স্থানীয় চিহিৃত সন্ত্রাসীরা এসএস পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

সাইফুলের ভাই শরিফুল ইসলাম কালু(৩০), ইসরাইলের ছেলে টিপু(২৯), সাইফুল ইসলাম ফিকির(৪০), চাঁনপুর গ্রামের আমিরের ছেলে স্বপন, লস্করপুর গ্রামের মাফি(৫০), কুটিপাড়ার শফিকুরের ছেলে নাহিদসহ অজ্ঞাত বেশ কয়েকজন।

তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় রেফার্ড করা হয়।

এরপর ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তির পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তার মাথায় অপারেশন করা হয়।

তখন চিকিৎসকরা বলেছিলেন, ৭২ ঘণ্টা পার না হলে কিছুই বলা যাবে না। তবে ৭২ ঘণ্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি। অবশেষে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, সাবেক কাউন্সিলর ও স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিনুর রহমান শাহিন জনপ্রিয় থাকায় আগামী পৌর নির্বাচনকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

সেদিন আরও এক যুবলীগের নেতা মইনুরের ভাই শাহিনুরকে মারধর করা হয়।

এরপর সে ঘটনা শাহিন কাউন্সিলর জানতে পারলে তাকেও হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

এ বিষয়ে চৌগাছা থানার ওসি রেজাউল ইসলাম বলেন, শুনেছি চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন। এখনো এ সংক্রান্ত ডকুমেন্টস পাইনি।

পরিবারের পক্ষ থেকেও কোনও লিখিত অভিযোগ করা হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

Visited 16 times, 1 visit(s) today