বগুড়ায় বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় বাড়ির সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
শেয়ার করুন
❐ জেলা প্রতিনিধি

বগুড়ার গাবতলীতে নিজ বাড়ির সামনে এক পরিবহন ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

নিহত সাইফুল ইসলাম (৪০) এলাকার জামাল উদ্দিন ওরফে জামুর ছেলে।

শনিবার রাতে উপজেলার সোন্দাবাড়ী পূর্বপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন ব্যবসায়িক দ্বন্ধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্বজনরা জানান, প্রতিদিনের মতো শনিবার গভীর রাতে বাড়ি ফেরার কথা ছিল সাইফুলের। কিন্তু ভোর হয়ে গেলেও তিনি বাড়ি ফেরেননি। মোবাইল ফোনেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে ভোরের দিকে বাড়ির সামনের ঘাসের জমিতে রক্তাক্ত অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজনরা।

গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে। তার গলা ও মাথাসহ শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Visited 5 times, 1 visit(s) today