নিজস্ব প্রতিবেদক
আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদ। নবগঠিত কমিটিতে তানভীর মোহাম্মদ স্বপ্নীলকে সভাপতি ও আশিকুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুয়েট শাখার সহ-সভাপতি করা হয়েছে সাগর বিশ্বাস জয়, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্ঘ্য কুমার দাস এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে অনি মজুমদার দায়িত্ব পেয়েছেন ।
কেন্দ্রীয় ছাত্রলীগ জানিয়েছে, এ কমিটি আগামী ০১ (এক) বছর দায়িত্ব পালন করবে।
