– মনজুরুল হক
বিটিএমএ আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশের সব টেক্সটাইল মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এই ঘোষণা দেন। তিনি জানান, পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার কারণেই তারা এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা তাদের অবশিষ্ট নেই। তাদের ব্যবসায়িক পুঁজি ইতিমধ্যে অর্ধেকেরও বেশি কমে গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, সব সম্পত্তি বিক্রি করে দিলেও ব্যাংকের ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এই চরম আর্থিক সংকট ও দেউলিয়াত্বের ঝুঁকি থেকেই মালিকপক্ষ মিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।
সংকট সমাধানের আশায় তারা বিভিন্ন সরকারি দপ্তরে এবং মন্ত্রণালয়গুলোতে বারবার ধরণা দিয়ে কোথাও কোনো কার্যকর সমাধান পায়নি। দপ্তরগুলো সমস্যার সমাধান না করে পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে।
মিলগুলো বন্ধ হলে কি হতে পারে?
টেক্সটাইল ও পোশাক খাতে কাজ করা ২৫ থেকে ৪০ লাখ মানুষের ৬০ শতাংশ নারী। পরোক্ষভাবে প্রায় ১ কোটি মানুষ বেকার হবে। অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। রফতানি আয়ের ৮৫ শতাংশ যোগান দেয় পোশাক শিল্প। শাটডাউন হলে ভয়াবহ ক্ষতির মুখে পড়বে দেশ।
টেক্সটাইল, রফতানি চেইন ভেঙে পড়বে। নিট ওয়্যারের বায়ার অন্য দেশে চলে যাবে। ব্যাংকগুলো ঝুঁকিতে পড়ে দেউলিয়া হতে পারে। ঋণখেলাপির সংখ্যা বাড়বে। বৈদিশিক মুদ্রার রিজার্ভ নেমে যাবে যা দিয়ে প্রয়োজনীয় এনার্জি (এলএনজি, ডিজেল, বিদ্যুৎ) পারচেজ হবে না। ২০১৮/১৯ সালে শেখ হাসিনার আমলে জিডিপি ছিল ৮.১৫ শতাংশ। ২০২৪ সালে- ৬.৯ শতাংশ। যা বতর্মানে ৩.৯ শতাংশ। পোশাক শিল্প মোট জিডিপির প্রায় ১৩ শতাংশ নিয়ন্ত্রণ করে তাই এই খাত বন্ধ হলে জিডিপি ২ শতাংশে নেমে আসতে পারে।
শিল্প খাতের প্রবৃদ্ধি হাসিনা আমলে ছিল ১০ শতাংশ, যা এখন ১.৪ শতাংশে নেমেছে। শাটডাউন চললে নেগেটিভ হয়ে যাবে। বৈদেশিক রিজার্ভ নেমে প্রতি মাসে ৩ থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলার রফতানি আয় ক্ষতিগ্রস্থ হবে। রিজার্ভ খালি হয়ে যাবে। যার ফলে জরুরি ইম্পোর্ট বন্ধ হয়ে যাবে।
দেশে ব্যাংকে খেলাপি ঋণের হার ৩৫ শতাংশ, যা দক্ষিণপূর্ব এশিয়া তো বটেই, বিশ্বের সবচেয়ে বেশি। টেক্সটাইল খাতে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা ঋণখেলাপি হলে বেশ কিছু ব্যাংক দেউলিয়া হবে। পুরো অর্থনীতিতে ‘চেইন ইফেক্ট’ পড়বে। প্রত্যক্ষ এবং পরোক্ষ ক্ষতি হবে ১ কোটি মানুষের। সামগ্রিক ভাবে দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে যাবে।
টেক্সটাইল মালিকরা কঠোর হলেন কেন?
সুতা আমদানির একটি অংশে বন্ড সুবিধা থাকা ও তা প্রত্যাহার নিয়ে দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের ব্যবসায়ীরা পরস্পর মুখোমুখি দাঁড়িয়েছে।
তৈরি পোশাক খাতের কাঁচামাল হিসেবে আমদানি করা সুতার উপর বন্ড সুবিধা বাতিলের যে সুপারিশ করা হয়েছিল, সেখান থেকে সরে এসেছে বাণিজ্য মন্ত্রণালয়। সব ধরনের সুতা নয়, দেশে বেশি ব্যবহার হওয়া ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা তুলে নেওয়ার কথা বলেছিল মন্ত্রণালয়।
এমন পরিস্থিতিতে পোশাক রপ্তানি খাতের বৃহৎ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ এর চাপের মুখে সুপারিশ পুনঃপর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়টি।
এ নিয়ে টানাপড়েনের মধ্যেই গত বৃহস্পতিবার বিটিএমএ সংবাদ সম্মেলন করে সাত দিনের মধ্যে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ বাস্তবায়ন না হলে ১ ফেব্রুয়ারি থেকে কারখানা বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়।
স্থানীয় শিল্প হিসেবে স্পিনিং মিলগুলোকে সুরক্ষার যুক্তি তুলে ধরে দেশি স্পিনিং ও বস্ত্রকল ব্যবসায়ীদের সংগঠন বিটিএমএ গত সেপ্টম্বর ও ডিসেম্বর মাসে দুই দফায় তুলা দিয়ে বানানো সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়ে।
সেই দাবির বিষয়ে যৌক্তিক সুপারিশ দিতে ট্যারিফ কমিশনকে দায়িত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ। পরে তিন সংগঠনকে নিয়ে সভা করে কমিশন।
এরপরই সরব হয়ে উঠে পোশাক খাতের বড় দুটি সংগঠন বিজেএমইএ ও বিকেএমইএ। সরকারের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে থাকে বিভিন্ন উপায়ে।
অভিযোগ আছে বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত সুতা এনে কালো বাজারে উচ্চ দরে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী।
বাংলাদেশ বছরে যে পারিমাণ সুতা আমদানি করে তার ৪০ শতাংশই আসে ভারত থেকে। অন্যদিকে দেশটির সুতা রপ্তানির ৬০ শতাংশের গন্তব্য বাংলাদেশ।
দেশে প্রতি বছর গড়ে ৩৯ বিলিয়নে ডলারের রপ্তানি করে তৈরি পোশাক খাত, যা দেশের মোট পণ্য রপ্তানির প্রায় ৮৫ শতাংশ।
অন্যদিকে পোশাক কারখানাগুলোতে সুতা ও কাপড় সরবরাহ করতে প্রায় ২৩ বিলিয়ন ডলার বিনিয়োগে গড়ে উঠেছে বস্ত্র খাত।
এক বছরে প্রবৃদ্ধি হয় ৩১ দশমিক ৪৫ শতাংশ। আমদানি বেড়ে যাওয়া অংশের ৯৫ শতাংশ এসেছে ভারত থেকে।
এই শিল্পের বাজার নিয়েও সরকারের আচরণ সন্দেহজনক!
তৈরি পোশাক খাতের মোট রফতানির ১৮% যায় আ মে রি কা য় যার ওপর ২০ % ট্যারিফ। যার পরিমান ৩৯ বিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বড় ক্রেতা ইউরোপীয় ইউনিয়নে গত বছর রফতানি হয় ১৯.৩৭ বিলিয়ন ডলার, যা মোট রফতানির ৫০.৩৪ শতাংশ। দ্বিতীয় যু ক্ত রা ষ্ট্রে রফতানির পরিমান ছিল ৭.২০ বিলিয়ন ডলার যা মোট রফতানির ১৮.৭২ শতাংশ। তৃতীয় বৃহত্তম ক্রেতা-যুক্তরাজ্য, যেখানে রফাতানি হয় ৪.৩০ বিলিয়ন, যা মোট রফতানির ১১.২৫ শতাংশ। এ ছাড়াও আরও কয়েকটি উন্নত দেশে রফতানি হয়।
আ মে রি কা র সঙ্গে ট্যারিফ কমানো নিয়ে সরকারের বগল বাজানো কর্মসূচি চলেছে অনেকদিন ধরে। অথচ তারা যে সত্যটি গোপন করেছেন তা হলো ২০ শতাংশ ট্যারিফ আরোপের আগেই ১৫.৫ শতাংশ সাধারণ শুক্ল কার্যকর ছিল। অর্থাৎ মোট ট্যারিফ ৩৫.৫ শতাংশ। তা থেকে ২০ শতাংশে নামাতে গিয়ে মোটামুটি ‘দেশকে বিক্রি করে দেওয়া’ হয়েছে আ মে রি কা র কাছে, অথচ যেখানে বেশি রফতানি হয় সেই ইইউকে ধরে রাখতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখানেও লুকোচুরি।
এখানেই বিপদের শেষ নয়―
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ইইউভুক্ত দেশগুলোর বাজারে ভারতের রফতানি পণ্যের ওপর বর্তমানে যে ট্যারিফ রয়েছে তা কমে যাওয়া এমনকি শূন্য হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। সেটা হলে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প শেষ! কেননা এই সেক্টরে নিজস্ব কাঁচামাল, কম দামের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস, উন্নত টেকনোলজি এবং সরাসরি পরিবহন সুবিধার কারণ ভারতের সঙ্গে অসম প্রতিযোগিতায় বাংলাদেশের করুণ পরাজয় ঘটবে।
তখন অবশ্য একটা সুযোগও তৈরি হবে! ‘আগ্রাসী’ ভারতের বিরুদ্ধে জনরোষ উসকে চাগিয়ে দিয়ে আকাশ-বাতাস প্রকম্পিত করে স্লোগান তোলা যাবে―আরে দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা….
লেখক পরিচিতিঃ
মনজুরুল হক
জেষ্ঠ্য সংবাদিক ও
রাজনৈতিক বিশ্লেষক
