❐ বিডি ডাইজেস্ট ডেস্ক
জুলাই-আগস্টে সেনা সমর্থিত ছাত্রদের কোটা আন্দোলন দমনে যদি শেখ হাসিনা গুলি চালিয়ে হত্যার নির্দেশ দিতেন তবে এখনও ক্ষমতায় থাকতেন বলে মন্তব্য করেছেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা এবং শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।
আজ ২০শে জানুয়ারি, মঙ্গলবার কাতারভিত্তক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত এক স্বাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে কী না আল-জাজিরার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর কোনটাই আমার মায়ের নির্দেশে হয়নি। তিনি যদি বিক্ষোভকারীদের হত্যা করতে চাইতেন তবে তিনি আজও ক্ষমতায় থাকতেন৷
আল-জাজিরার সিরিজ ‘Bangladesh: A Democratic Test’-এর দ্বিতীয় পর্বে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎকার দিয়েছেন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।
২০২৪ সালের আগস্টে বিক্ষোভ-দাঙ্গায় শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে তিনি ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন। এ সময় থেকে তিনি এখনো গণমাধ্যমে প্রত্যক্ষভাবে উপস্থিত হননি। তাঁর সরকারের কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীও দেশের বাইরে আছেন এবং টেলিভিশনে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন।
এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে মুখপাত্র হিসেবে এগিয়ে এসেছেন বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়।
স্বাধীনতার পর এই প্রথম আওয়ামী লীগকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করা হয়েছে। বছরের পর বছর দলটির বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ, জনঅসন্তোষ ও গণবিক্ষোভ থেকে আওয়ামী লীগ কোনো শিক্ষা নিয়েছে কি না– সজীব ওয়াজেদের কাছে জানতে চায় আল-জাজিরা।
তার জবাবে জয় বলেন, আপনি যদি অনলাইনে আমার বক্তব্যগুলো শুনে থাকেন. তাহলে দেখবেন আমি বারবারই বলেছি-আওয়ামী লীগ আন্দোলনটি ‘ভুলভাবে মোকাবিলা করেছে, আমাদের সরকার আন্দোলন সামলাতে ব্যর্থ হয়েছিল।
